
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়, ৪ জুন (বুধবার) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫ শত ১০টাকা জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে।
মাদকের বিরুদ্ধে বদলগাছী থানা পুলিশের এমন সক্রিয় ভূমিকা সমাজকে মাদকমুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর হয়েছে।
Leave a Reply