1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

ইদের পর শুরু হচ্ছে সেমিফাইনাল পর্ব নওগাঁয় জমে উঠেছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩১২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় জমে উঠেছে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচের খেলা দেখতে মাঠে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভীড়ই প্রমাণ করে যে দীর্ঘদিন পর শুরু হওয়া টুর্ণামেন্টটি কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি টুর্ণামেন্টটি ফুটবল প্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়াও ফেলেছে। অনেকেই মনে করছেন এমন আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর হারিয়ে যাওয়া ফুটবল খেলা আবার স্বরূপে ফিরছে। আগামী ১২ ও ১৩জুন অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচ।

বিশেষ করে জেলার বিভিন্ন ভেন্যুতে জেলা প্রশাসক তার দলবল নিয়ে উপস্থিত হয়ে টুর্ণামেন্টের সবগুলো ম্যাচের খেলা উপভোগ করার ব্যতিক্রমী পদক্ষেপটি দর্শকসহ আয়োজকদের মাঝে ভিন্ন রকমের অনুপ্রেরণার সৃষ্টি করেছে। নকআউট পদ্ধতিতে চলা টুর্ণামেন্টের কোয়াটার ফাইনাল পর্ব শেষ হয়েছে। সর্বশেষ গত বুধবার জেলার বদলগাছী মিনি স্টেডিয়ামে মনোরম পরিবেশে অনুষ্ঠিত কোয়াটার ফাইনাল ম্যাচে সদর উপজেলা পরিষদ একাদশ ৩-০ গোলে মহাদেবপুর উপজেলা পরিষদ একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত ২৫ মে প্রথমবারের মতো জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জুন বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মান্দা উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ১৩জুন একই ভেন্যুতে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম সাপাহার উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচের খেলা দেখার জন্য ফুটবল প্রেমী দর্শককের অবগতির জন্য জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারের কার্যক্রম অব্যাহত রেখেছে। ফাইনাল ম্যাচের সময়সূচি পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন ভালো কাজের উদ্দ্যোগ গ্রহণ করার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে। যে যতবেশি কাজ করবে তাকে নিয়ে ততবেশি আলোচনা-সমালোচনার সৃষ্টি হবে। তার মধ্য থেকে ভালোকে বেছে নিতে হবে আর দেশ ও জাতির কল্যাণে সেই ভালো কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে যার যার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। এমন উদ্দ্যোগ থেকেই নওগাঁর হারিয়ে যাওয়া ফুটবলের সুনামকে পুনরুদ্ধার করার প্রয়াস বুকে ধারণ করে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে আনার লক্ষ্যে এবং বর্তমান প্রজন্মসহ ফুটবল প্রেমী দর্শকদের কিছুটা সময়ের জন্য মাঠমুখি করে একটু সুস্থ্য বিনোদন উপহার দেওয়ার লক্ষ্যেই মূলত এমন টুর্ণামেন্টের আয়োজন করা। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, জেলার ১১টি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং প্রতিটি ম্যাচে দর্শকদের স্বত:স্ফ’র্ত উপস্থিতি টুর্ণামেন্টকে শতভাগ সফলতার দিকে এগিয়ে নিচ্ছে। এই টুর্ণামেন্টের মাধ্যমে একটি শক্তিশালী নওগাঁ ফুটবল দল গঠন করে পরবর্তিতে ডিসি গোল্ডকাপ আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করার কথা জানান জেলার এই প্রধান কর্মকর্তা।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park