1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আম বিক্রির ওজনের নৈরাজ্যের অভিশাপ থেকে মুক্ত নওগাঁর আমচাষীরা; নিয়ম অমান্য করলেই কঠিন শাস্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দেশ ও বিদেশের মাটিতে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি, নাক ফজলীসহ বিভিন্ন জাতের আমের সুনাম ছড়িয়ে পড়েছে। কিন্তু বছরের পর বছর আম কেনার ক্ষেত্রে ওজনের বৈষম্যের শিকার হয়ে আসছিলেন আমচাষীরা। অবশেষে আম বিক্রির ওজনের নৈরাজ্যের অভিশাপ থেকে মুক্ত হলেন রাজশাহী বিভাগের আম উৎপাদনের জেলাসমূহ। পূর্বে আম পচনশীল/কাঁচামাল ইত্যাদি অজুহাতে আড়তদারসহ কতিপয় মধ্যস্তত্বভোগীরা আমচাষীদের ঠকিয়ে ৪২ থেকে ৫৫কেজিতে মণ হিসেবে আম কিনতো। ফলে মধ্যস্তত্বভোগীদের মাধ্যমে আড়তদার ও ব্যবসায়ীরা অধিক লাভবান হলেও চরম ভাবে প্রতারিত হতেন আমচাষীরা।

এমন অবস্থা থেকে আমচাষীসহ সংশ্লিষ্ট সকলকে মুক্ত করার লক্ষ্যে দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বুধবার (০৪ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসাটের আমচাষী, আড়তদার ও ব্যবসায়ীগণের সঙ্গে আলোচনা শেষে রাজশাহী বিভাগের সকল জেলায় একই পদ্ধতিতে আম ক্রয়/বিক্রয় করার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হয়। আলোচনা পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে ৭টি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সে সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে শুক্রবার (০৬জুন) থেকে কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যই রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি প্রেসনোটের মাধ্যমে রাজশাহী বিভাগের আম উৎপাদনে এগিয়ে থাকা নওগাঁ, রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেল প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, আম ব্যবসায়ী, আড়তদার, আমচাষী সমিতিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে প্রেরণ করা হয়েছে। বিভাগের আমচাষীদের রক্ষার্থে এমন যুগান্তকারী উদ্দ্যোগ করায় রাজশাহী বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছে নওগাঁর সচেতন মহল ও আমচাষীরা।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি বছর জেলার ৩০হাজার ৩০০হেক্টর জমির বাগানে আম্রপালিসহ বিভিন্ন আম চাষ হয়েছে। এছাড়া ব্যানানা ম্যাংগো, মিয়াজাকি, কাটিমন, গৌড়মতি, বারি-৪ আমসহ দেশি-বিদেশি প্রায় ১৬ জাতের আম চাষ করেছেন চাষিরা। যেখান থেকে ৩লাখ ৮৬হাজার মেট্টিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কৃষি বিভাগ। এছাড়া চলতি বছর ৪হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশা করা হচ্ছে। ইতিমধ্যেই গত ২২ মে থেকে বাজারে আসতে শুরু করেছে নওগাঁর আম।

জেলার সাপাহার উপজেলার আমচাষী মো: আনোয়ার পারভেজ জানান এমন পদক্ষেপের কারণে নওগাঁর আমচাষীরা নতুন ভাবে উজ্জীবিত হয়েছে। বিগত সময়ে ওজনের নামে আমচাষীদের গলাকাটা হতো। আমচাষীদের রক্ত চুষে অধিক লাভবান হতেন মধ্যস্তত্বভোগী, আড়তদার ও ব্যবসায়ীরা। এমন অভিশাপ থেকে মুক্ত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে এই সিদ্ধান্তগুলোর সুফল যেন জেলার সকল আমচাষীরা পায় সেই বিষয়ে প্রশাসনকে মাঠ পর্যায়ে মনিটরিং করার বিশেষ অনুরোধ জানান এই আমচাষী।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান বর্তমানে রাজশাহী বিভাগের মধ্যে আম উৎপাদনে শীর্ষে রয়েছে নওগাঁ জেলা। প্রতিবছরই নওগাঁয় আম বাগান সৃজন হচ্ছে। ইতিমধ্যই নওগাঁয় উৎপাদিত নাক ফজলী আম জিআই স্বীকৃতি পেয়েছে। নওগাঁর ব্র্যান্ডিং হচ্ছে আম। কিন্তু আম উৎপাদনের শুরু থেকেই আম বিক্রি করতে এসে আমচাষীরা আড়তদার, ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের কাছে ওজনের ক্ষেত্রে জিম্মি ছিলেন। আম যেহেতু পচনশীল পণ্য তাই চাষীরা বাধ্য হয়েই আড়তদার ও ব্যবসায়ীদের কাছে পূর্বের বছরগুলোয় ৫২ কেজিতে মণ হিসেবে বিক্রি করতো। প্রতি বছরই ওজন নিয়ে চাষীদের অভিযোগের বিষয়টি আমলে নিয়ে ধীরে ধীরে প্রশাসনের কঠোর তৎপরতার কারণে মণের ওজন ৫২ কেজি থেকে কমিয়ে সর্বশেষ ৪২ কেজিতে আনা হয়। এরপরও আমের ওজন নিয়ে নৈরাজ্য চলতেই থাকে।

ওজনে স্বচ্ছতা ফেরাতে সম্প্রতি রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার আমচাষী, আড়তদার ও ব্যবসায়ীদের নিয়ে স্ব স্ব জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনায় বসেন বিভাগীয় কমিশনার। সেই সভায় আলোচনান্তে সবার সম্মতিতে ১। জাত/গ্রেড/গুণগত মান বিবেচনায় আম প্রতি কেজি দরে খুচরা/পাইকারী যে কোন পর্যায়ে ক্রয়-বিক্রয় করতে হবে, ২। আড়তদারগণ ক্রয়/বিক্রয় কোন পর্যায়েই কোনরুপ কমিশন পাবেন না, ৩। সারাদেশে একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে পত্র দেয়া হবে, ৪। এই সিদ্ধান্ত ০৬-০৬-২৫খ্রি. তারিখ থেকে রাজশাহী বিভাগের সকল জায়গায় একযোগে বাস্তবায়িত হবে, ৫। সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত মেনে নেবেন এবং যার যার অবস্থান থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন, ৬। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনে প্রচলিত আইনের প্রয়োগ করতে হবে এবং ৭। এই সিদ্ধান্তসমূহ ব্যাপকভাবে প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তিনি বলেন এই সিদ্ধান্তগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে অবশ্যই আমচাষীরা ব্যাপক ভাবে লাভবান হবেন এবং বছরের পর বছর কতিপয় মধ্যস্বত্বভোগীদের জিম্মায় থাকা আমের ওজনের নৈরাজ্যের অভিশাপ থেকে মুক্ত হবেন নওগাঁসহ বিভাগের সকল আমচাষীরা। ফলে আগামীতে আম চাষের সম্ভাবনা আরো উজ্জ্বল হবে। মাঠ পর্যায়ে গৃহিত এই সিদ্ধান্তগুলো সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুরো আম বিক্রির মৌসুমজুড়ে জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা আম ক্রয় ও বিক্রয়ের বাজারগুলো এবং সকল আড়তগুলোয় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের টিমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রাখা হবে। জেলার আমচাষীদের স্বার্থ রক্ষায় ও জেলায় উৎপাদিত আম সঠিক নিয়মে বাজারজাতকরণে স্বচ্ছতা ফেরাতে এবং দেশসহ বিদেশের মাটিতে নওগাঁর আমের সুনাম বজায় রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। যারা নওগাঁয় উৎপাদিত আমের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র সৃষ্টির সঙ্গে যুক্ত থাকবেন এবং এই সিদ্ধান্তগুলো অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park