
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
“মানুষের সাথে জীবনের পাশে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে পথচলা শুরু করে অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আন্দারিয়াপাড়ায় “দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন”।
গত ডিসেম্বর-২০২৪ এ প্রস্তাবিত কমিটি দিয়ে পথ চলা শুরু করার পর থেকে এলাকার বিভিন্ন সংস্কার মূলক কাজ, আর্থ সামাজিক উন্নয়ন, যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করা, অসহায়-দরিদ্র, এতিমদের সহযোগিতা করা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দু:স্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণসহ নানা কাজ করে আসছে।

প্রত্যন্ত গ্রাম আন্দারিয়াপাড়ার এলাকার যুবক, সরকারি ও বেসরকারি চাকুরীজীবি ও প্রবাসীদের সহযোগিতায় সংগঠনটি এমন নানা জনকল্যাণকর কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ইদুল আজহা-২৫ উপলক্ষ্যে গ্রামের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াক্তিয়া ও জামে মসজিদ, দুইটি ইদগাহ মাঠ, একটি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা এবং একটি প্রাইমারি স্কুলে বৃক্ষরোপন কাজের শুভ উদ্ভোদ্বন এবং গ্রামের সকল শ্রেণী-পেশার জনসাধারণকে সাথে নিয়ে দিনব্যাপী বিভিন্ন বয়সের মানুষের জন্য হারিয়ে যাওয়া গ্রামীণ নানা খেলাধুলার আয়োজন করা হয়। রবিবার (০৮জুন) আন্দারিয়া সাইদুর মোল্যার ভাটা প্রাঙ্গনে গ্রামকেন্দ্রিক দিনব্যাপী খেলার আয়োজন করা হয়।
আয়োজনের ১ম পর্বে সকালে গ্রামের উদীয়মান যুবকদের নিয়ে রিমন মোরশেদ ও সাদেকুল মাষ্টারের আম্পায়ারিং এ টি-১০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ২য় পর্বে সংগঠনের কোষাধ্যক্ষ মোরশেদ আলম তপন ও সমাজ কল্যাণ সম্পাদক ইকরামুল বারীর নেতৃত্বে ৩য় হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্রদের মোরগ লড়াই, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রদের ২০০মিটার দৌড় প্রতিযোগিতা, উপস্থিত ৪০উর্ধো বয়ষ্ক মুরব্বিদের ফাকা গোল পোস্টে বল প্রবেশ প্রতিযোগিতা এবং সবশেষে গ্রামের বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অবিবাহিত দলের ক্যাপ্টেন ছিলেন গোলাম রাব্বানী ও বিবাহিত দলের রিমন মোরশেদ। আয়োজনের প্রধান আকর্ষন প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ে গোল না হলে পরে ট্রাইব্রেকারে বিবাহিত দল ৩-০গোলে অবিবাহিত দলকে হারিয়ে জয়ী হয়।
এছাড়া সংগঠনে প্রবাসী ও স্থানীয়দের থেকে প্রাপ্ত যাকাত ফান্ডিং থেকে এতিম ও বিধবা পরিবারের মাঝে উপহার হিসেবে দুইটি ছাগল প্রদান, এতিম এক ছাত্রীর মাঝে ৭৮০০টাকা নগদ অনুদান প্রদান, সংগঠনের পক্ষ হতে গ্রামের হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত ইসলামিক মাহফিলে ঘোষিত ২৩০০০ টাকা অনুদান হিসেবে হস্তান্তর করা হয়।
দিনব্যাপী আয়োজন শেষে এদিন বিকেলে দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো: মামুনুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো:মামুনুর রশিদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাইদুর রহমান মোল্যা, সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, মাষ্টার আরজাদ আলী, আফছার প্রাং প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশলী ইকরামুল বারী, যুগ্ন সম্পাদক মো: মোহাব্বত পিয়াদা, সহ-সভাপতি মো: শামীম রেজা, লাইব্রেরীয়ান মো: সাদেকুল মাষ্টারসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য যুবক সম্প্রদায় উপস্থিত ছিলেন।
Leave a Reply