1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীতে সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বদলগাছী উপজেলা শাখার আয়োজনে নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় একটি সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১১জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায়  উপজেলার পুরাতন স্মৃতি সিনেমা হল সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বদলগাছী উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতের বদলগাছী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ ইয়াসিন আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সদস্য, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর উত্তর, বদলগাছী-মহাদেবপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বদলগাছী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ আহসান হাবীব।

প্রধান অতিথি বলেন, মানুষের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এতো বিভেদ কেন? জামায়াতে ইসলামী এ বিভেদ দূর করতে দীর্ঘদিন ধরে সংগ্রাম-আন্দোলন করে আসছে। এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, আমি সাধারণ একজন মানুষ, আমি আপনাদের ভাই। সাধারণ মানুষের দুঃখ-বেদনা আমি বুঝি-জানি। তিনি বলেন, জামায়াত ইসলামী আশা করে আগামী সংসদ নির্বাচন হবে ফেয়ার। যার মধ্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। কারণ জামায়াত ইসলামী আল্লাহর দ্বীন কায়েমের মধ্যে শান্তি চায়।

তিনি বলেন, সমাজে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানান অপকর্ম চলমান রয়েছে। এসব নির্মূল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সুদ-ঘুষ, মাদকমুক্ত উন্নয়নধর্মী সমাজ গড়তে কাজ করতে প্রাণান্ত চেষ্টা করছে। আমিও এর একজন নিরলস দায়িত্বশীল কর্মী। প্রশাসনের দুর্বলতা এবং বিশেষ করে আমাদের দলীয় দুর্বলতা বা ভূলত্রুটি ধরে দিবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। আমরা সেগুলো ইতিবাচকভাবে গ্রহণ করবো এবং সেগুলো সংশোধনের চেষ্টা করবো। যা আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের চলার পথে পাথেয় হবে। তিনি আশান্বিত হয়ে বলেন, আপনাদের উন্নত মতামত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে। জামায়াতের প্রতিটি ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জামায়াতের নেতৃবৃন্দ।

সভায় জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক, বদলগাছী-মহাদেবপুর আসনের পরিচালক ও বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইয়াসিন আলী, নওগাঁ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, বদলগাছী উপজেলা জামায়াতের সাবেক সহ-সভাপতি ও বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, বদলগাছী উপজেলা জামায়াতের নেতা স.ম ফজলুল হক (বাচ্চু) প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদোস হোসেন, সাংবাদিক সংস্থা বদলগাছী’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাংবাদিক বুলবুল আহমেদ (বুলু), সৈকত সোবহান, খালিদ হোসেন (মিলু), এসএম মোস্তাকিম, আশিক হোসেন, হাফিজার রহমান, রানা হামিদ, মুসাব্বর হোসেন (মুসা) প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park