1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

“দলকে ঐক্যবদ্ধ রাখতে যোগ্য নেতৃত্বের কোন বিকল্প নেই”..বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বুলু বলেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে হলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই। অদৃশ্য ও দৃশ্যমান সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে দলের নমিনেশন প্রাপ্ত এমপির পক্ষে দলকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে চাইলে এবং বিএনপির সুনামকে যুগ যুগ ধরে রাখতে হলে সকল দ্বিদ্ধা ও দ্বন্দ্ব ভূলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যককে কাজ করতে হবে। জোরপূর্বক নয়, ভয়ভীতি ও নিজের পেশীশক্তি দেখিয়ে নয় স্নেহ, ভালোবাসা ও নম্র ব্যবহারের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে গিয়ে ধানের শীষের প্রতি প্রতিটি মানুষের সহানুভূতি অর্জন করতে হবে। শহীদ জিয়ার আদর্শকে মুখে ও পকেটে নয় বুকে ধারণ করে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অসহায় ও নিপীড়িত মানুষদের পাশে থেকে কাজ করতে চাইলে যোগ্য নেতার সঠিক নেতৃত্বকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও সাধারণ মানুষদের কাছে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় ইদুল আজাহার শুভেচ্ছা বিনিময়, জনসংযোগ ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন। সফরকালে আনোয়ার হোসেন বুলু এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

গত মঙ্গলবার ও বুধবার আত্রাই উপজেলার কুশাতলা, গোয়ালবাড়ি, পাইকরা, বান্দাইখাড়া, দেবনগর, মস্কিপুর, পতিসর, মনিয়ারী, নওদুলী বাজার, মারিয়া এবং রাণীনগর উপজেলার ভাটকৈ বাজার, রাতোয়াল বাজারসহ বিভিন্ন গ্রাম ও বাজারে ইদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আত্রাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম জাকির হোসেন, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাহমুদুর রহমান বেলাল, নওশাদ হোসেন, নাসির উদ্দিন টনি, ফজলুর রহমান, আব্দুর রাজ্জাক লেবু, শফিকুল ইসলামসহ উপজেলা-ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গত ৯ম (২০০৮ সাল) জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি দলের ক্রান্তিকালে নিজের দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে অনন্য ভূমিকা রেখেছেন। ফ্যাসিস আ’লীগ সরকারের আমলে দলের প্রতিটি নির্যাতিত কর্মীর পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। আত্রাই ও রাণীনগর উপজেলার বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ প্রতিটি মানুষ আনোয়ার হোসেন বুলুকে ভালো করে চেনেন এবং জানেন। এই দুই উপজেলায় বিএনপিকে সক্রিয় রেখে স্বচ্ছ কর্মকান্ডের মাধ্যমে ধানের শীষের ভাবমূর্তি প্রতিটি মানুষের কাছে অক্ষত রাখতে তার সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই। চলমান দীর্ঘ তাপদাহ উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করার কাজ এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান আনোয়ার হোসেন বুলু।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park