
নিজস্ব প্রতিবেদক,

১২ জুন (বৃহস্পতিবার) বেলা ১২ টায় সংস্থার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় নতুন কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী। বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্ত করা হয় এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।

নব গঠিত এই কমিটির নাম ঘোষণা করেন, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী।
ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন (রাজশাহী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু রায়হান (মানব জমিন ও বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ হোসেন (গণ মুক্তি), অর্থ সম্পাদক মো. রুবেল হোসেন (যমুনা টাইমস্২৪.কম), দপ্তর ও প্রচার সম্পাদক মো. ফরহাদ হোসেন (দৈনিক জনতার খবর), নির্বাহী সদস্য মো. আব্দুর রউফ (বাংলাদেশ বারতা), নির্বাহী সদস্য মো. গোলাম সারোয়ার (আলোকিত সকাল), সদস্য বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (আমার সংবাদ) ও রহমতউল্লাহ আশিক (আই নিউজ বিডি ও আজকের প্রসঙ্গ)। অবশিষ্ট সদস্যগণ সাধারণ সদস্য হিসেবে সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত থাকবেন।
আলোচনা সভায় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির নেতৃত্বে বদলগাছী সাংবাদিক সংস্থা আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
Leave a Reply