
আন্তর্জাতিক নিউজ ডেস্ক,
লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম সরাসরি বৈঠক। বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব উঠে আসে।

তারেক রহমান রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন এবং উল্লেখ করেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও এই সময়কে উপযুক্ত মনে করেন। প্রধান উপদেষ্টা ইউনূস জানান, এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন তিনি এবং সব প্রস্তুতি থাকলে রমজানের আগের সপ্তাহেও ভোট হতে পারে।
বৈঠকে উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানানো হয়েছে। যৌথ ঘোষণায় তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান ও ধন্যবাদ জানান দলের পক্ষ থেকে। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ধন্যবাদ জানান ফলপ্রসূ আলোচনার জন্য।
এই বৈঠক ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে, গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
Leave a Reply