1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁর বৃহৎ চুনিয়াগাড়ী গ্রামের তিনটি গ্রামীণ রাস্তার বেহাল দশা; থমকে আছে সার্বিক উন্নয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৫৩ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার একটি উন্নয়নশীল বৃহৎ গ্রাম হচ্ছে চুনিয়াগাড়ি। এই গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি বড় মাদ্রাসা। কিন্তু এই আদর্শ গ্রামের তিনটি গ্রামীণ রাস্তার কিছু কিছু অংশের বেহাল দশার কারণে গ্রামটির সার্বিক উন্নয়ন থমকে আছে। দ্রুতই এই জনগুরুত্বপূর্ণ গ্রামীণ তিনটি রাস্তার আধুনিকায়ন করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামের হাজার হাজার বাসিন্দা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত চুনিয়াগাড়ি গ্রামটি কয়েকটি অংশে বিভক্ত। গ্রামের ছোট চুনিয়াগাড়ি থেকে বড় চুনিয়াগাড়ি যাওয়ার প্রায় ১কিলোমিটার পর্যন্ত মাটির রাস্তা। যে রাস্তা দিয়ে শুষ্ক মৌসুমে কোন মতে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে রাস্তার খানাখন্দক ভরে যায় বৃষ্টির পানিতে। তখন দেখে বোঝার উপায় থাকে না যে এটি রাস্তা নাকি ফসলের জমি। রাস্তার বেহাল দশার কারণে ছোট ছোট গ্রামীণ বাহন যেতে চায় না। ফলে এই গ্রামের কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষদের উৎপাদিত কৃষি পণ্যগুলো কম দামে বিক্রি করতে হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলের সময় রাস্তার গর্তের পানিতে পড়ে গিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের কাঁদায় লুটোপুটি খেতে হয়।

এছাড়া গ্রামের বটতলী থেকে বিশ্ববাঁধ পর্যন্ত আরেকটি আধা কিমি গ্রামীণ রাস্তার বেহাল দশা। এই রাস্তায় ইট বিছানো থাকলেও বহু বছর মেরামত কিংবা সংস্কার না করার কারণে রাস্তার কোথাও ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তা দিয়ে ছোট ছোট গ্রামীণ বাহন চলাচলের সময় উল্টে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। রাস্তা বেহাল দশার কারণে এই গ্রামে থাকা একাধিক পোল্ট্রি ফার্মের মুরগি বিক্রি করতে হয় কম দামে। যদি চলাচলের রাস্তা ভালো হতো তাহলে খুব সহজেই যানবাহন চলাচল করতে পারতো আর গ্রামের কৃষকসহ অন্যরা গ্রামে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেতো। তাই এই রাস্তা দ্রুতই পাঁকাকরণ করার কোন বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

অপরদিকে চুনিয়াগাড়ি গ্রামের তালতলি থেকে বিশ্ববাঁধের প্রায় আধা কিমি গ্রামীণ রাস্তারও চরম বেহাল দশা। এই রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমের পুরো সময় ধরেই ভয়ে শিক্ষার্থীরা কোন শিক্ষা প্রতিষ্ঠানেই আসে না। এমন কি গ্রামের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষকরা এসে যোগদান করলে পরে গ্রামীণ রাস্তাগুলোর বেহাল দশার কারণে তারা অন্যত্র চলে যেতে বাধ্য হোন। কিন্তু গ্রামের বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার সুযোগ নেই তাই তারা চরম দুর্ভোগকে সঙ্গি করে প্রতিনিয়তই কষ্টের মধ্যদিয়ে গলার কাটা এই তিনটি গ্রামীণ রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

চুনিয়াগাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, ফায়জুল বারি জানান পুরো চুনিয়াগাড়ি গ্রামে স্থায়ী ভাবে ৫হাজার মানুষের বসবাস। প্রত্যন্ত গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন থেকে বঞ্চিত করে পুরো দেশের আধুনিকায়ন করা কখনোই সম্ভব নয়। আগে গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে তবেই দেশের চালিকা শক্তি কৃষকরা আধুনিক হবে। আর কৃষকরা আধুনিক মানেই বাংলাদেশ আধুনিক। তাই চুনিয়াগাড়ি গ্রামের মতো দেশের যতগুলো গ্রামের গ্রামীণ রাস্তাগুলো বেহাল রয়েছে সেগুলোর যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে তবেই দেশের কাঙ্খিত সার্বিক উন্নয়ন হওয়া সম্ভব।

গ্রামের বাসিন্দা ও শিক্ষক আলমগীর বাবু জানান গ্রামের যোগাযোগ ব্যবস্থার এমন বেহাল দশার কারণে প্রতিনিয়তই তারা উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ছেন। ছেলে-মেয়েদের ভালো পরিবার থেকে বিয়ের সম্পর্ক আসে না। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলের রাস্তা খুবই খারাপ হওয়ার কারণে অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন ফলে বিদ্যালয় ও মাদ্রাসায় প্রতিনিয়তই কমছে শিক্ষার্থীদের সংখ্যা। গ্রামটি কৃষি প্রধান হওয়ার কারণে গ্রামের কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করলেও রাস্তা খারাপ হওয়ার কারণে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন বছরের পর বছর।

আরেক বাসিন্দা ময়েন উদ্দিন জানান বিগত সরকারের সময় গ্রামের এই রাস্তাগুলোর বিন্দুমাত্র উন্নয়ন করা হয়নি। বছরের পর বছর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারমান্য-মেম্বার ও স্থানীয় নেতারা সরকারের বরাদ্দগুলো হরিলুট করেছে। তাই বৃহৎ এই গ্রামের জনগোষ্ঠির জীবনমানের কথা চিন্তা করে দ্রুত তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়ন করতে সরকারের একান্ত সুদৃষ্টি কামনা করছি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান গ্রামীণ জীবনমানে সার্বিক পরিবর্তন আনতে হলে গ্রামীণ চলাচলের রাস্তার আধুনিকায়নের কোন বিকল্প নেই। তাই দ্রুতই ওই গ্রামের রাস্তাগুলো পরিদর্শন করে আধুনিকায়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান এই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park