
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় সেনাবাহিনীর অভিযানে সিয়াম হোসেন (২৮) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সেউজগাড়ী রেলওয়ে কলোনিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত সিয়াম হোসেন সেউজগাড়ী রেল কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযান সম্পর্কে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফাহাদ জানান, “সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। জননিরাপত্তা নিশ্চিত করতে ও জনগণের জান-মালের সুরক্ষায় এ অভিযান পরিচালিত হয়েছে।”
অভিযান শেষে গ্রেপ্তারকৃত সিয়াম হোসেনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply