1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

সকলে আমন্ত্রিত আগামীকাল মঙ্গলবার নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। আগামীকাল মঙ্গলবার (২৪জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচের খেলা দেখতে মাঠে ফুটবল প্রেমী দর্শকদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘ পথ পারি দিয়ে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে মান্দা উপজেলা একাদশ দল ও নওগাঁ সদর উপজেলা একাদশ দল।

এমন দর্শক প্রিয় আয়োজনের মাধ্যমে নওগাঁর হারিয়ে যাওয়া ফুটবল খেলা আবার স্বরূপে ফিরবে এমনটিই মনে করছেন সচেতন মহল। আর এই ফাইনাল ম্যাচকে ঘিরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের খেলা শুরু হবে। হাই ভোল্টেজের এই ফাইনাল ম্যাচ দেখতে নওগাঁ ও আশেপাশের খেলাপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা প্রথমবারের মতো এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। গত ২৫ মে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্ণামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রতি ম্যাচের খেলা দেখার জন্য ফুটবল প্রেমী দর্শককের অবগতির জন্য জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারের কার্যক্রম অব্যাহত ছিলো। বহু বছর পর নওগাঁয় এমন আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে প্রতিটি খেলোয়ার ও খেলাপ্রেমীদের মাঝে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন নওগাঁয় খেলাধুলার সুন্দর ও মনোরম পরিবেশ রয়েছে। কিন্তু পুষ্ঠপোষকতার অভাবে নিয়মিত খেলাধুলার চর্চা হয় না। এক সময় দেশের খেলার জগতে নওগাঁর ফুটবল দলের নাম ছিলো স্মরণীয় ও বরণীয়। জাতীয় দলে খেলেছে নওগাঁর অনেক ফুটবল খেলোয়ার। কিন্তু বছরের পর বছর উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে নওগাঁর সেই সুনাম হারিয়ে গেছে। নওগাঁর সেই হারিয়ে যাওয়া ফুটবলের সুনামকে পুনরুদ্ধার করার প্রয়াস বুকে ধারণ করে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুজে বের করে আনার লক্ষ্যে এবং বর্তমান প্রজন্মসহ ফুটবল প্রেমী দর্শকদের কিছুটা সময়ের জন্য মাঠমুখি করে একটু সুস্থ্য বিনোদন উপহার দেওয়ার লক্ষ্যেই মূলত এমন টুর্ণামেন্টের আয়োজন করা। জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, জেলার ১১টি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং প্রতিটি ম্যাচে দর্শকদের স্বত:স্ফ’র্ত উপস্থিতি টুর্ণামেন্টকে উৎসাহ প্রদানের মাধ্যমে শতভাগ সফলতার দিকে এগিয়ে নিয়েছে। ফাইনাল খেলা সেই সফলতার বড় একটি আয়োজন। আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এই প্রধান কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park