
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন ফাঁসের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে তিনি ‘ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পক্ষে অবস্থান নেওয়ার’ অভিযোগ তুলেছেন।
রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নিলা লেখেন, “একজন ব্যারিস্টার যখন আইনের চেয়ে বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।”
তিনি দাবি করেন, ব্যারিস্টার ফুয়াদ একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন। তার ভাষায়, “আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না – তাহলে বুঝে নিতে হবে, তিনি কাদের পক্ষে?”
নিলা আরও বলেন, “আপনি বলেছেন আমি ফোনালাপ বিক্রি করেছি। যেহেতু গণমাধ্যমে বলেছেন, নিশ্চয়ই প্রমাণও আছে। অনুগ্রহ করে সেটি প্রকাশ করুন।”
তবে পোস্টটি দেওয়ার প্রায় আধাঘণ্টা পর তিনি তা সরিয়ে নেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
Leave a Reply