
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্ত:নগর রংপুর এক্সপ্রেস চলন্ত ট্রেনে এক নারী ট্রেন যাত্রী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার (২৫ জুন) দুপুরে যাত্রীরা ধর্ষক ট্রেন অপারেটর সাইফুল ইসলামকে (৩০) আটক করে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। সাইফুল ইসলাম ওই ট্রেনের পিএ অপরেটর ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়। তিনি বিবাহিত বলে জানাগেছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানায়, গতকাল বুধবার সকালে আন্ত:নগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার পর ওই নারী ট্রেন যাত্রী টয়লেটে প্রবেশ করলে ট্রেনের পিএ অপরেটর সাইফুল ইসলামও একই টয়লেটে প্রবেশ করেন এবং জোড়পূর্বক ওই নারীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেন যাত্রী ও রেলওয়ে পুলিশকে জানান। এ সময় ট্রেনে রেলওয়ে সৈয়দপুর থানার পুলিশ সাইফুলকে আটক করেন। ট্রেনটি দুপুরে আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছার পর পুলিশ ধর্ষণের শিকার নারী ও ধর্ষক সাইফুল ইসলামকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
ওসি হাবিবুর রহমান আরো জানান, রেলওয়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ধর্ষণের শিকার ওই নারী ও ধর্ষক সাইফুলকে বিকেলে আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। আইনগত বিষয়ে তারা দেখবেন।
Leave a Reply