1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৭২ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁর খোলা বাজারে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বৃদ্ধি পেয়েছে ৩-৫টাকা। হঠাৎ করেই চালের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাসে পড়েছে খেটে খাওয়া শ্রেণির মানুষরা। অপরদিকে নড়ে চড়ে বসেছে প্রশাসন। চলছে প্রচারণার কাজও।

 

ইতিমধ্যেই ধান ও চালের বাজার স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত বন্ধে নওগাঁয় যৌথ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের ফলে কিছুটা কমতে শুরু করেছে খোলা বাজারে চালের দাম। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ধরণের অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রাখা হলে হুটহাট করে বাজারে কোন পণ্যের দামই অপরিকল্পিত ভাবে কখনোই বৃদ্ধি পেতো না বলে মনে করছেন সচেতন মহল।

 

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় যারা অনুমোদনহীন ভাবে ধান ও চাল মজুত ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং গুদাম ব্যবস্থাপনায় নানা অনিয়মের সঙ্গে জড়িত আছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই যুদ্ধের অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ওইদিন বিকেলে সদর উপজেলার বরেন্দ্র রাইস মিল ও কে.এস অটোমেটিক রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে এই দুই প্রতিষ্ঠানকে ২২হাজার টাকা জরিমানা করা হয়। খোলা বাজারে চালের দামে স্থিতিশিল অবস্থা না ফেরা পর্যন্ত পুরো জেলাজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ। অপরদিকে রাণীনগর উপজেলাতেও মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুজাইল এলাকায় বিভিন্ন ধানের চাতালে সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসানের নেতৃত্বে অভিযানে পরিচালনা করা হয়। এসময় খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

রাণীনগর উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো: মোকলেছুর রহমান জানান বৈরী আবহাওয়া ও ঈদের দীর্ঘ ছুটির কারণে মিলাররা ধান শুকিয়ে চাল উৎপাদন করতে পারেননি। যার কারণে পাইকারি বাজারে চালের একটু সংকট দেখা দিয়েছে। অপরদিকে হাটগুলোতে ধানের সরবরাহ কমে যাওয়ায় ধানের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে মিলাররা চাহিদা মাফিক ধান কিনতে পারছেন না। তবে আবহাওয়া ভালো হলেই মিলগুলোতে চাল উৎপাদন শুরু হবে এবং দ্রুতই খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবাইদুল ইসলাম জানান হঠাৎ করেই খোলাবাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উপজেলার বড় বড় হাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং এর মাধ্যমে প্রচারণার কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই খোলাবাজারে একটু কমতে শুরু করেছে চালের দাম। যতদিন খোলা বাজারে চালের দাম একটি সহনীয় পর্যায়ে না আসছে ততদিন প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফরহাদ খন্দকার জানান খোলা বাজারে চালের দাম বাড়ার পেছনে মজুতদারির অভিযোগ দীর্ঘদিনের। এই সব অভিযোগের প্রেক্ষিতে খাদ্য বিভাগ অভিযানে নেমেছে। যে সব রাইস মিলে অতিরিক্ত মজুত, নিয়ম না মেনে সংরক্ষণ কিংবা লাইসেন্স সংক্রান্ত জটিলতা রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এছাড়া কারো বিরুদ্ধে মজুত ও বাজার কারসাজির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান হঠাৎ করেই নওগাঁর খোলা বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় জেলার মজুতদারদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে। মূলত এক মৌসুমের শেষ আরেক মৌসুমের শুরু এমন সময়ে হাটগুলোতে ধানের সরবরাহ কম থাকায় ধানের দাম কিছুটা বৃদ্ধি পায়। আর এই সুযোগেই একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে পাইকারি বাজারে চালের দাম বাড়িয়ে দেয়। এমন অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর চালের দাম একটি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অভিযার অব্যাহত রাখা হবে বলে জানান এই প্রধান কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park