1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁয় লাগাতার অভিযানের কারণে খোলা বাজারে কমতে শুরু করেছে চালের দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪৩৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় গত এক সপ্তাহ আগে হঠাৎ করেই খোলাবাজারে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম ৫-৬টাকা করে বৃদ্ধি পেয়েছিলো। এতে করে নাভিশ্বাসে পড়ে খেটে খাওয়া দিনমজুর শ্রেণির ক্রেতা ও সাধারণ ভোক্তারা। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। চালের দাম সহনীয় পর্যায়ে আনতে গত সপ্তাহের বুধবার থেকে জেলার অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথ অভিযান শুরু করে।

চলমান লাগাতার অভিযানের কারণে চলতি সপ্তাহের শুরু থেকে খোলাবাজারে চালের দাম প্রকার ভেদে প্রতি কেজিতে ৩-৪টাকা করে কমতে শুরু করেছে। এতে করে খেটে খাওয়া শ্রেণির দিনমজুর মানুষদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবুও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এছাড়া অবৈধ মজুতদারদের মজুত না রেখে দ্রুতই বাজারে চালের সরবরাহ ও সকল পর্যায়ে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি করতে মাইকিং এর মাধ্যমে প্রচার কাজ চলমান রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবাইদুল ইসলাম।

সোমবার বিকেলে জেলার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন চাউল কল ও চাতালে অভিযান পরিচালনা করেছে। এসময় ত্রিমোহনী হাট এলাকায় ধানের চাতালের লাইসেন্স নবায়ন না করে অন্যকে ভাড়া প্রদান করায় এবং বরাদ্দের চেয়ে বেশি সময় ধরে ধান মজুত রাখার অপরাধে মেসার্স অনিক চাউলকে ৫হাজার টাকা এবং কুবরাতলী মোড়ের মেসার্স মোল্লা এন্ড সন্স রাইচ মিলকে অতিরিক্ত সময় ধরে বরাদ্দের চেয়ে অতিরিক্ত ধান মজুত রাখার অপরাধে ৫হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বন্ধ হয়ে যাওয়া চাতালগুলো অন্যকে ভাড়া দেওয়ায় প্রকৃত মালিকদের সতর্কতা প্রদান করা হয়।

উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো: মকলেছুর রহমান বাবু জানান এবার বৈরী আবহাওয়ার কারণে চাতাল মালিকরা ধান থেকে চাল বের করতে পারেননি। তারপরও যারা সরকারের নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ ভাবে মজুতদেও মাধ্যমে ধান-চালের কারবার কওে আসছেন তাদেরকে আইনের আওতায় আনতে এই ধরণের অভিযানের কোন বিকল্প নেই। এছাড়া মালিক গ্রুপের পক্ষ থেকেও সকলকে সচেতন করা হচ্ছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন এই সভাপতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান যারা অবৈধ পন্থা অবলম্বন করে ধানের চাতাল পরিচালনা করে আসছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করা হয়েছে। যারা বিভিন্ন বাহানায় অবৈধ মজুত বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের বাজারকে অস্থির করার চেস্টা করছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান রাখা হবে। এমন অভিযানে অন্য যারা সতর্ক হবেন না পরবর্তিতে অভিযান চালিয়ে সেই সব ধানের চাতাল ও মিল জব্দ করা হবে। এছাড়া জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক যতদিন না খোলা বাজারে চালের দাম একটি সহনীয় পর্যায়ে না আসছে এবং চালের বাজারে স্থিতিশিল অবস্থা ফিরে না আসছে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park