
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুলাই ‘২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিআরটিএ সাতক্ষীরা সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: কে এম মাহবুব কবীরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খান, সাতক্ষীরা পৌরসভার সিইও ইশতিয়াক আহমেদ, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মশিয়ার রহমান, দুরপাল্লা পরিবহন কমিটির সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, বিআরটিসি’র সাতক্ষীরার ম্যানেজার আফছার, নিরাপদ সড়ক চাই এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বক্কর, সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ (বাবু) ও অটোরিক্সা, অটোটেম্পু মালিক সমিতির মোঃ জাহিদ হোসেন খান।
Leave a Reply