1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেলো রাণীনগরের তারিকুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩০৩ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী শিক্ষার্থী নওগাঁর রাণীনগরের সন্তান মো. তারিকুল ইসলাম (তাজ)। এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য এই সন্মাননা অর্জন করেন তিনি।

চীনের রাজধানী বেইজিংয়ের হাইডিয়ান জেলার সুয়েইউয়ান লু-তে অবস্থিত বেইহাং বিশ্ববিদ্যালয়ের প্রধান কাম্পাসে গত সোমবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড তুলে দেন বেইহাং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ঝাও ওয়েই শেং। এ সময় বেইহাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-পরিচালক প্রফেসর ঝাং ঝিহুই, আন্তর্জাতিক স্কুলের উপ-ডিন, প্রফেসর উ সিয়াওজুন, প্রফেসর সু ইউয়ান মিং প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ অনুষ্ঠানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তারিকুল ইসলাম সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পাওয়ার কারণে তার মেইন সুপারভাইজার প্রফেসর সু ইউয়ান মিং অর্থাৎ যার তত্বাবধানে গবেষণা করেছিলেন তিনিও সেরা শিক্ষক অ্যাওয়ার্ড পেয়েছেন। এক কথায় গুরু-শিষ্যের একসঙ্গে বাজিমাত। এর আগে তিনি চীন দেশের হুনান প্রদেশের রাজধানীতে অবস্থিত চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মক্যোনিকাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্মান কৃতিত্বের সাথে সম্পূর্ণ করেন। সেখানেও তিনি সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

তার গবেষণা কেন্দ্রীভূত ছিল বিমানের নকশা, মনুষ্যবিহীন আকাশযান, বৈদ্যুতিক উল্লম্ব অবতরণ যান, এরোডাইনামিক্স এবং মেশিন লার্নিং। বর্তমানে তিনি বেইজিং-এর একটি এ্যারোস্পেস কোম্পানিতে এয়ারক্রাফট অ্যারোডাইনামিক ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন বলে জানিয়েছেন তারিকুল ইসলাম। অনুষ্ঠানে তার অনুভূতি প্রকাশ মূলক বক্তব্যে বলেন, আমার এই অর্জন উৎস্বর্গ করছি, প্রফেসর সু ইউয়ান মিং, বাবা-মা, স্ত্রী এবং দেশের সিনিয়র ভাই ও বন্ধু-বান্ধব এর প্রতি।

জানা যায়, রাণীনগর উপজেলা সদরের বেলোবাড়ি গ্রামে ১৯৯৮সালের ১২এপ্রিলে জন্মগ্রহণ করেন তারিকুল ইসলাম তাজ। তার বাবা মো. বুলেট হোসেন রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার অফিস সহকারী, মা মোছা. সুলতানা মোফতারুন বেগম পেশায় একজন শিক্ষিকা। এই দম্পত্তির বড় ছেলে তরিকুল ইসলাম ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে বৃত্তি পেয়ে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। ২০১৫ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ঢাকার সাভার ল্যাবরেটরি কলেজ থেকে ২০১৭ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেন। সাভার ল্যাবরেটরি কলেজে প্রতিবছর ভালো ফলাফলের জন্যও একাধিক সম্মাননা পুরস্কার পেয়েছেন তিনি। পরে স্কলারশীপ পেয়ে চীন দেশের হুনান প্রদেশে অবস্থিত চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে চীন দেশে যান।


তারিকুল ইসলাম তাজের এই অসামান্য সাফল্যে দেশ ও জাতি গর্বিত। মা-বাবা, পরিবার-পরীজনসহ এলাকাবাসী তারিকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আল্লাহ তাআলার নিকট তার আগামীর কর্মজীবন সুন্দর সার্থক ও সাফল্য মুন্ডিতের জন্য দোয়া ও আর্শিবাদ করেছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park