
গণ সংবাদ নিউজ ডেস্ক,
সরকারি চাকরিজীবী নারী-পুরুষদের এখন থেকে ‘স্যার’ ডাকার নিয়ম বাতিল বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মো. মোখলেসুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা যাবে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র মো. মোখলেস উর রহমান।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ নিয়ে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনসচিব বলেন, বিগত সরকার জেন্ডার চেঞ্জ করে দিয়েছিল। পুরুষ-মহিলা সবাইকে বাধ্যতামূলক স্যার ডাকতে হতো। আপনারা জানেন, ৫ আগস্টের (গণ-অভ্যুত্থানে সরকার পতনের) পর থেকে এটা শেষ। এখন পুরুষ অফিসারদের জনাব বা মিস্টার, নারী অফিসারদের মিস অথবা ম্যাডাম বা এমএস লিখতে পারেন, কোনো অসুবিধা নেই।’
বিদেশে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে তাঁদের নাম ধরে ডাকা হয় জানিয়ে জনপ্রশাসনসচিব বলেন, ‘আমাদের দেশে বাই নেমে ডাকার কালচার নাই। ভাই তো ডাকতেই পারে। আমাকে যদি এসে কেউ ভাই বলে, সচিব হিসেবেই আই নেভার মাইন্ড।’
জনপ্রশাসন সচিব বলেন, ‘এসি ল্যান্ড, ইউএনও, ডিসি হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা তো সমাজের অংশ। তাঁরা আসলে ভাই-বোন। মাঠে এখন নারী কর্মকর্তা বেশি, তাঁরা ভালো করছেন।’
তিনি বলেন, ‘আমার মনে হয় স্যার ডাকার ইস্যুটা আপনারা নিজ থেকে প্র্যাকটিস করেন। চিঠি না, সরাসরি কোনো কনফারেন্স থাকলে আমরা বলি এই মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। তারা এখন প্রস্তুত, ভাই ডাকা মানে অসম্মান করা না, ভাই ডাকা মানে আপন হওয়া। আর মেয়েদের ব্যাপারে বলি, ম্যাডাম ডাকলেও খুশি, আপা ডাকলেও খুশি, সবচেয়ে খুশি হয় আপু ডাকলে।
Leave a Reply