1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

Uno Sadullapur ফেসবুক থেকে সাংবাদিক পলাশ ব্লকড: ইউএনও অনিকের শিষ্টাচার আচরণে বিতর্ক!

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের বিরুদ্ধে সরকারি ফেসবুক আইডি Uno Sadullapur থেকে একজন পেশাদার সাংবাদিককে ব্লক/রিমুভ করার অভিযোগ উঠেছে। ব্লকড হওয়া সাংবাদিক জিল্লুর রহমান পলাশ, যমুনা টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

সাংবাদিক পলাশ জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই আইডির সঙ্গে ফ্রেন্ড হিসেবে যুক্ত ছিলেন। হঠাৎ করে তাকে রিমুভ বা ব্লক করা হয়। ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে গেলে দেখা যায়, “This person is unavailable on Messenger” বার্তা ভেসে আসে। বর্তমানে Uno Sadullapur আইডিটিও তিনি খুঁজে পাচ্ছেন না।

 

সাংবাদিক পলাশের অভিযোগ, ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাদুল্লাপুরে যোগদানের পর থেকেই একের পর এক সমালোচনার জন্ম দিয়েছেন।

তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও ফোন/বার্তায় সাড়া না দেওয়াসহ নানা অভিযোগ এখন স্থানীয়দের কানেমুখে। এ নিয়ে তার বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের সমালোচনার জেরেই তাকে ব্লক করা হয়েছে বলে তিনি মনে করেন।

 

তিনি আরও বলেন, ‘ইউএনও’র এমন পক্ষপাতমূলক আচরণ একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে প্রত্যাশিত নয়। একজন সরকারি কর্মকর্তার উচিত সব নাগরিকের প্রতি সমান আচরণ করা। কিন্তু ইউএনও’ পক্ষপাতিত্ব ও বিদ্রোহী আচরণে আমি উদ্বিগ্ন। আশা করি, জেলা প্রশাসক DC Gaibandha, বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

 

এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে? যেহেতু Uno Sadullapur একটি সরকারি ফেসবুক আইডি, অথচ ব্যক্তিগত সিদ্ধান্তে সাংবাদিককে ব্লক করা হয়েছে, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা ও নৈতিকতার পরিপন্থী। একজন জনসেবায় নিয়োজিত কর্মকর্তা অফিসিয়াল কার্যক্রমে ব্যবহৃত আইডি থেকে গণমাধ্যমকর্মীকে রিমুভ করা অনভিপ্রেত, অশোভন এবং প্রাতিষ্ঠানিক শিষ্টাচার লঙ্ঘনের সামিল।

 

এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের বক্তব্য জানতে তার সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park