
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি:
শনিবার সকালে বগুড়ার কাহালু থানা পুলিশ উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাজার থেকে অজ্ঞাতনামা (৪৮) পাগলের লাশ উদ্ধার করেছেন।
জানা যায়, উপজেলার কাজীপাড়া বাজারের সাপ্তাহিক হাটের ঘরে উক্ত পাগল গত ১৫-২০ দিন পূর্বে থেকে অবস্থান করত। সন্ধ্যার সময় স্থানীয় দোকানদার খাবারের ব্যবস্থা করে দিতেন। আজ শনিবার ভোরে স্থানীয় দোকানদাররা জানতে পারে উক্ত পাগল মৃত্যুবরণ করেছে। পরে থানা পুলিশের খবর দেওয়া হয়। উক্ত পাগল ব্যক্তি বেশ কয়েকদিন হলে ভীষণভাবে অসুস্থ ছিলেন। কথা বলতে পারত না, শরীরে পোকা লাগা ছিল বলে স্থানীয় লোকজন জানায়।
Leave a Reply