1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আক্কেলপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

 

আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াড় আবাসন প্রকল্পের দশ বিঘার পুকুর ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আবাসন প্রকল্পের আরেকটি পক্ষ।

আজ রোববার সকাল এগারোটায় রোয়াড় আবাসন প্রকল্পে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আবাসন প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় আবাসন প্রকল্পের একপক্ষের বাসিন্দারা ছাড়াও রুকিন্দীপুরর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মুন্নার বিরুদ্ধে চাঁদার টাকা দাবি ও আবাসন প্রকল্পের সভাপতিকে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়।

আবাসন প্রকল্পের বাসিন্দা আব্দুল হান্নান লিখিত বক্তব্যে বলেন, আবাসন প্রকল্পের কয়েকজন বাসিন্দাদের সামনে রেখে গোপনে কৃষক দলের নেতা আবুল কালাম আজাদ আবাসনের দশ বিঘার পুকুর ইজারা নিয়েছেন। আবুল কালাম আজাদ আবার আওয়ামী লীগের দোসর শাকিলকে সঙ্গে নিয়েছেন। পুকুর ইজারার ৯ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা পুকুরপাড় সংস্কারের জন্য ইউএনও স্যারের কাছে জমা দেওয়ার কথা ছিল। পুকুরপাড় সংস্কারের দুই লাখ টাকা ইউএনও’র কাছে জমা দেওয়া হয়নি। দাদন ব্যবসায়ী কৃষক দল নেতা আবুল কালাম আজাদ পুকুর সংস্কার সেই দুই লাখ টাকা আত্মসাতের চক্রান্ত করেন। তিনি আবাসন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যবহার করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধ চাঁদা চাওয়ার মিথ্য অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। আমরা কৃষক দল নেতা আবুল কালাম আজাদ, আবাসন প্রকল্পের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের শাস্তির দাবি করছি।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াত বলেন, আবাসন প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি পক্ষকে হাত করে কৃষক দল নেতা ও কুখ্যাত দাদন ব্যবসায়ী আবুল কালাম আজাদ পুকুর ইজারা নিয়েছেন। তিনি পুকুরপাড় সংস্কারের দুই লাখ টাকা আত্মসাত করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে চাঁদা চাওয়ার অসত্য অভিযোগ তুলে আবাসনের একটি পক্ষকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান মুন্না বলেন, আমি গ্রামের মানুষের পক্ষে কথা বলতে গিয়েছিলাম এ কারনে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদা চাওয়ার অভিযোগ তুলেছে। পুকুরপাড় সংস্কারের দুই লাখ টাকা কৃষকদল নেতা আবু কালাম আজাদ আত্মসাতের জন্য আমার বিরুদ্ধে চাঁদা চাওয়ার মিথ্য অভিযোগ তুলেছে। আমি চক্রান্তকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।
কৃষক দলের নেতা আবু কালাম আজাদ বলেন, আবাসন প্রকল্পের বাসিন্দাদের কাছ থেকে নিয়ম-নীতি মেনে পুকুর লীজ নিয়েছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park