1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা আহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৯ বার পঠিত

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : 

জয়পুরহাটের আক্কেলপুরের ‘সন্ত্রাসী’ মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। গ্রেপ্তারের সময় মানিকের কাছ থেকে দুটি চাকু জব্দ করেছে পুলিশ।

 

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করে তাঁকে থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার মানিক ওরফে চাকু মানিক আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। মানিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী মানিক কারাগারে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসেন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মানিক চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম মানিককে ধরতে আসেন। তাঁরা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান। এ সময় তাঁদের কাছ থেকে মানিক ছুটে পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন।

 

 

স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়। এরপর এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার জানান, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে গেছেন।

 

জানতে চাইলে আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মানিক একজন এলাকার ভয়ংকর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাঘুরি করছিলেন। আজ সন্ধ্যায় দুটি চাকুসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় থানার এএসআই রশিদুল ইসলাম আহত হন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park