1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত 

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে একশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যারও জনবল নেই। বর্তমানে ৮জন জুনিয়র কনসালটেন্ট ও ১০জন মেডিকেল অফিসার সহ ৬৩ পদ শূন্য রয়েছে। তদুপরি এখানে কাগজে কলমে কর্মরত ৮জন ডাক্তারের মধ্যে ১১ বছর ধরে একজন এবং ২ বছর ধরে অপর একজন ডাক্তারের খোজ নেই। তাদের কোন হুদিস মিলছে না। অপর দিকে ১১ বছর ধরে একজন জুনিয়র কনসালটেন্ট এবং দুই বছর ধরে অপর একজন মেডিকেল অফিসার প্রেষণে অন্যত্র কাজ করছেন।

সবকিছু মিলিয়ে শূন্যতা নিয়েই চলছে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। এতে করে গড়ে প্রতিদিন চিকিৎসাসেবা গ্রহণকারী ৩ শতাধিক রোগী সুচিকিৎসা পাচ্ছে না।

 

জানা গেছে, মোহনগঞ্জের ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০২৩ সালে একশ শয্যায় উন্নীত হয়। এজন্যে ২৯কোটি টাকা ব্যয়ে চমৎকার অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু তীব্র জনবল সংকটের কারনে সরকারের সেই প্রচেষ্টা।এখানে কনসালটেন্ট, ডাক্তার, স্যানিটারী ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৬৩টি পদ শূন্য রয়েছে। এই বিপুল সংখ্যক শূন্যপদের কারণে রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। জানা গেছে, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শারমিন সাত্তার ২০১৪ সাল এবং ডাঃ কাউসার জাহান ঐশী ২০২৩ সাল যোগদানের পর থেকেই রয়েছেন অনুপস্থিত। তারা কোথায় আছেন, স্বাস্থ্য বিভাগ জানে না। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৪ সালে জুনিয়র কনসালটেন্ট পদে ডাঃ মোঃ আব্দুল হালিম যোগদান করেন। তিনি যেদিন যোগদান করেন সেই দিনই ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেষণে চলে যান। এছাড়াও মেডিকেল অফিসার পদে ডাঃ মোশারফ হোসেন যোগদান করে ২০২৪ সালের ১৯ জানুয়ারি প্রেষণে নেত্রকোণা সদর হাসপাতালে চলে যান। একই ভাবে ডাঃ এবিএম বাকি বিল্লাহ ২০২২ সালে প্রেষণে জুলাই ফাউন্ডেশনে চলে যান। ফলে কাগজে কলমে তারা মোহনগঞ্জে থাকায় এসব পদ শূন্য দেখানো যাচ্ছে না। এখানে এক্সরে মেশিন থাকলেও নেই কোন টেকনিশিয়ান। একইভাবে আল্ট্রাসনোগ্রাম মেশিন থাকলেও নেই কোন সনোলজিষ্ট। ফলে এক্সরে ও আল্ট্রাসনোগ্রাম এখানে হয় না। এসব কারণে রোগীরা চিকিৎসা সেবাও পরিপূর্ণভাবে পাচ্ছে না।

 

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, শূন্য পদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে,আশা করি অচিরেই এ সংকট কেটে যাবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park