
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। হামলাকারীরা ইট-পাটকেল ছুঁড়ে ও গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে এনসিপি নেতাদের নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনীকে পিছু হটতে দেখা যায়।
পরিস্থিতি এখনও থমথমে, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply