1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

অল কান্ট্রি হোম কেয়ারের উদ‍্যোগে নিউউয়র্কে রিভার ক্রুজ ইভেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

প্রবীনদের জন্য প্রীতিময় পদক্ষেপ গ্রহণের জন্যে ‘অল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’কে নিউইয়র্ক স্টেটের এ্যাসেলী মেম্বার জেনিফার রাজকুমার এর পক্ষথেকে তার ডেপুটি চিফ অফ স্টাফ নিল টিফিনডি প্রক্লেমেশন দিয়েছেন আব্দুল কাদের শিশিরকে ও প্রতিষ্ঠানটির আরোও দুজনকে। খবর আইবিএননিউজ ।

জেনিফার রাজকুমার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। তিনি অন্য একটি জরুরি কাজের আসতে পারেননি ।তাই তার ডেপুটি চিফ অফ স্টাফ নিল টাইভেডিসহ কয়েকজন প্রতিনিধি পাঠিয়েছেন অতিথিদের মাঝে । নিউইয়র্কের বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতির আলোকে জীবনের অবশিষ্ট দিনগুলো অতিবাহিত করতে পারবেন প্রবীন প্রবাসীরা-এমন একটি ‘ডে কেয়ার সেন্টার’ চালু উপলক্ষে গত রবিবার ১৩ জুলাই ২০২৫, ব্যতিক্রমী একটি ‘নৌ-ভ্রমণ’র আয়োজন করা হয়েছিল। সাড়ে তিন শত প্রবীন-সহ মোট চারশত জনের টানা ৫ ঘন্টার এই ভ্রমণে অংশগ্রহণকারিরা গান-আড্ডা আর স্মৃতিচারণে মেতে উঠেছিলেন। বাঙালি রসনায় পরিপূর্ণ বিভিন্ন আইটেমের খাবারের মধ্যেও ডুবেছিলেন অনেকে। নিউইয়র্ক সিটির কুৃইন্সের হিলসাইড এভিনিউতে অবস্থিত ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সার্বিক ব্যবস্থাপনায় ফ্লাশিং বে থেকে ইস্ট রিভার ও হাডসন নদীর মধ্যে অনুষ্ঠিত এ নৌ-ভ্রমণে অংশগ্রহণকারিরা বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানের দৃষ্টিনন্দন এলাকাগুলো প্রাণ ভরে অবলোকন করেন সকলেই। ‘স্ট্যাচু অব লিবার্টি’র কাছে দিয়ে ‘স্কাইলাইন প্রিন্সেস’ নামক জাহাজটি অতিক্রমের সময় অনেকে সেলফি-তে ব্যস্ত হয়ে উঠেছিলেন। চমৎকার আবহাওয়ায় প্রায় সকলেই ছিলেন ফুরফুরে মেজাজে। আর অভূতপূর্ব সেই পরিবেশকে আরো মধুময়-স্মৃতিময় করেন নন্দিত ও জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন, রন্টি দাস, কামরুজ্জামান বকুল ও শিমুল খান নিজ নিজ পরিবেশনায়। গানে গানে মাতোয়ারা প্রবাসীরাও ফিরে যান শৈশব-আর কৈশোরের হারিয়ে যাওয়া দিনগুলোতে। ‘সোস্যাল এডাল্ট ডে কেয়ার সেন্টার’র শুভ সূচনা প্রসঙ্গে ‘অল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’র সিইও আব্দুল কাদের শিশির বলেন, প্রবীনদের জন্য নিউইয়র্ক স্টেট প্রদত্ত সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার যে অভিপ্রায় আমাদের রয়েছে তা ষোলকলায় পূর্ণ করার সংকল্প থেকেই এ আয়োজন। নিজের ভাষা-সংস্কৃতি এবং একেবারেই নিজ বাড়ির মত নির্মল আনন্দদায়ক একটি পরিবেশে প্রবীনরা দিনাতিপাত করতে পারবেন ডে কেয়ার সেন্টারে। খাবারও পাবেন বাঙালি রসনার। ডে কেয়ার সেন্টারটিকে সকলেই মনে করবেন বাংলাদেশের নিজ বাড়ি-এমন ব্যবস্থাপনা থাকবে। ‘নৌ-ভ্রমণে’ অংশগ্রহণকারি কয়েকজন প্রবীন মাইক নিয়ে কথা বলেছেন এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকদের। বলেছেন, ‘সন্তান-নাতি-পুতি সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় আমাদের একাকী দিনাতিপাত করতে হচ্ছিল। এখন এই ডে কেয়ার সেন্টার সেই অসহনীয় একাকীত্ব ঘুচিয়ে দেবে বলে আশা করছি।’ এমন ব্যবস্থা এই বহুজাতিক সমাজে চালুর আকুলতা ছিল বহুদিনের। কারণ, বিদ্যমান ‘এডাল্ট ডে কেয়ার সেন্টার’সমূহে বাঙালি খাবার দূরের কথা বাংলায় কথা বলার মত পরিবেশও নেই। ‘অ্যল কাউন্টি হোমকেয়ার গ্রুপ’ সেই অভাব দূর করার পথে একধাপ এগুলো বলে উল্লেখ করেন আব্দুল কাদের শিশির।

নৌ-ভ্রমণের সমাপনী বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, সকলের আন্তরিক সহায়তায় আমরা অনেক এগিয়েছি। আরো বহুদূর এগুতে চাই কম্যুনিটির সকলকে পাশে নিয়ে, সকলের সহযোগিতায়। প্রবাসের জনপ্রিয় উপস্থাপক সোনিয়া সিরাজ এর প্রাণবন্ত উপস্থাপনা ও পরিচালনায় এ নৌ-ভ্রমণে মা-বাবার সাথে ছিলেন সন্তান-নাতি-পুতিরাও। ছিলেন কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও। সম্প্রীতির এক অনন্য বন্ধনে অপরাহ্ন ১২ টায় সুচনা করে বিকাল ৫টায় আবারো জাহাজ ভিড়েছে ‘ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্টে’র পার্শ্ববর্তী ফ্লাশিং বে-তে। এখান থেকেই শুরু হয়েছিল যাত্রা।অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যনা ও বিশিষ্ট ব্যাবসায়ী লায়ন তারেক হাসান খান সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন

অনুষ্ঠানে একটি সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দিত করেছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট শাহ ফারুক এবং দুটি সংগীত করে সবাইকে মুগ্ধ করেছেন অল কান্ট্রি হোম কেয়ারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন তারেক হাসান খান ।অনুষ্ঠানে ইংরেজি কবিতা আবৃত্তি করে সবার মন জয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অতিথি আকতার হোসেন। আমন্ত্রিত অতিথির মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক আতাউর রহমান আতা,আই-টিভির পরিচালক রিমন ইসলাম, আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি, সাংস্কৃতিক সংগঠক ডা.নারগিস রহমান, সাংস্কৃতিক সংগঠক ঝর্ণা চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক মাসুদা ইয়াসমীন রুমা, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শ্যমল এবং বাপসনিউজ ও এনওয়াইবিডিনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park