1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

বদলগাছীর পাহাড়পুরে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার পঠিত

নুরুজ্জামান লিটন, স্টাফ রিপোর্টার:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর,শনিবার বিকেলে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়

পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর-বদলগাছী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল,এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু।

প্রধান বক্তার বক্তব্যে আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন,২০১৮ সালের নির্বাচনে হ্যালা জ্যালাকে টেনে নিয়ে এসে টিকেট দিয়েছে উল্লেখ করে তিনি জানান,আমার ৩৬ বছরের রাজনীতির অভিজ্ঞতায় বলতে পারি দুঃসময়ে বিএনপির নির্যাতিত নেতৃবৃন্দের পাশে যে দাঁড়িয়েছিল বিএনপির টিকিট সেই পাবে।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন,আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে রাজনীতি করি।তার রাজনীতি হচ্ছে সবাই এক কাতারে এসে দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার রাজনীতি।

বেগম খালেদা জিয়া ১৫ বছর জেলে থেকেছেন কিন্তু আপোষ করেননি।আমরা তাঁর অনুসারী।বদলগাছীর মধ্যে পাহাড়পুর এক নম্বর বিএনপির ঘাঁটি,এখানে আপনাদের ভালবাসা পেয়ে আমি গর্বিত।

এই আসনে বিএনপির অন্যান্য গ্রুপের দিকে ইঙ্গিত করে তিনি জানান,বিএনপির মাঝে আওয়ামী দালালরা লুকিয়ে আছে।আমরা হাসিনাকে দূরে ছুড়ে ফেলে দিয়েছি,সে পালিয়ে গেছে কিন্তু তার প্রেতাত্মারা আজও সজাগ আছে,আমাদের সাবধান থাকতে হবে।

আমাকে আপনারা যে ভালবাসা দিয়েছেন সেটা পাওয়ার পরে আমার আর কী চাওয়ার আছে ভাই।আমার কর্মীরা আমাকে ভালবাসে এটাই আমার বড় পাওয়া।

ফজলে হুদা রাজনীতিতে এসেছে শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করতে।

কৃষি ও কৃষকের কথা বলতে গিয়ে তিনি জানান,ছোট ছোট কৃষি কর্মের মাধ্যমে জীবনমানের উন্নতি ঘটাবেন,ফসল করে খাবেন।

আগামীতে কৃষি পণ্য বিক্রি করতে কোন খাজনা দিতে হবেনা আপনাদের।

জনগণকে সুখবর দিতে গিয়ে তিনি বলেন,পরিবার ভেদে ক্ষমতায় গেলে একটি করে ফ্যানের বিল মাফ করা হবে,ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা সহজ করে দেওয়া হবে। এই ঐতিহাসিক পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় ছিল সেই পাহাড়পুর থেকেই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে এবং ছাত্রদের মাধ্যমেই এই এলাকার উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন,আপনারা যেদিন ইচ্ছেমতো ভোট দিতে পারবেন সেদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে।আমি গত ১৬ বছর বলে এসেছিলাম হাসিনার পতন হবে,প্রশাসন মুক্ত হবে।

জনাব তারেক রহমান আমাকে যে নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক বানিয়েছেন, ভালবাসা দিয়েছেন তাতে আমি ধন্য। জিয়া পরিবার কখনো কারো সাথে বেইমানি করেনা।

মনে রাখবেন, আওয়ামীলীগের দিন শেষ, ভারতের দিন শেষ। পাহাড়পুরের সবার প্রশংসা করে তিনি মহিলা দলের তসলিমা খাতুন ও কাজলি রাণীকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ,যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মিঠু, যুবদলের সাধারণ সম্পাদক পলাশ হোসেন,যুবদল নেতা গোলাম রাব্বি,রেজাউল করিম,আব্দুর রহিম,ভুট্টূ ও উপজেলা বিএনপি নেতা রবিউল ইসলাম,মামুন (চেয়ারম্যান) রেজাউন্নবী স্যান্ডু,জাকির হোসেনসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park