
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ‘২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর শহীদদের স্মরণে ও বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিলাশবাড়ী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে “আলোয় আলোয় সমুজ্জল” শিরোনামে এক মিনিটের নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ও বদলগাছি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ রানা, ছাত্রনেতা রাব্বি হোসেন, বালুভরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসেম রেজা, সজিব হোসেন, রাশিব হোসেন জয়, রাজু আহম্মেদ, ইমরান হোসেন এবং বদলগাছি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাগর কুমারসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে গণতন্ত্র ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
Leave a Reply