
আতিউর রাব্বি তিয়াস, আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতাঃ
বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব, দেশের জনগণ ও গণতন্তের প্রতিক বিএনপি। বিএনপি দীর্ঘদিন থেকে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিএনপি জনগণের দল বিএনপি সব সময় গণতন্ত্রের কথা বলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট কাঠামোর ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে।
আজ রবিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আব্বাস আলী।
তিনি আরো বলেন, গণঅভ্যুথানে পালানো স্বৈরশাসক ও ফ্যাসিবাদের রানী এখন বিদেশের মাটিতে বসে দেশ, জনগণ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একশ্রেণীর রাজনৈতিক দল নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। আমরা বলেছি যথা সময়ে নির্বাচন দিতে হবে। শহীদ জিয়ার বিএনপিতে কোনও সন্ত্রাসী চাঁদাবাজ ও আওয়ামীদোসরদের কোনও জায়গা নেই। বর্তমান দেশের আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কর্মকান্ডের প্রতি মানুষের আস্থা ফিরে আনতে হবে এবং আইনশৃংখলা বাহিনীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের ছাত্র-জনতা তাদের জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থান করেছিল বলেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলছি। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে এবং পরিবর্তনের দাবিতে এখন সোচ্ছার। তিনি সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া চেয়ে বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আশাবাদী। আপনারা আমাদের পাশে থাকুন, দোয়া করুন। আগামীতে ধানের শীষের বিজয়ের মাধ্যমে একটি সুন্দর, উন্নত, মানবিক কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলাকে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন প্রামাণিক, জাসাস নেতা মো. আতাউর রহমান, বিএনপি নেতা বাইজিদ মণ্ডল, ফজলুর রহমান, আনিসুর রহমান, জাসাস নেতা আক্কেল আলী ও আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply