1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে ইউপি প্রশাসক নিয়োগ ঘিরে বিতর্ক, ডিসির সিদ্ধান্তে ক্ষুব্ধ জনপ্রতিনিধিরা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত
oppo_0


নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। অভিযোগ উঠেছে, বর্তমান প্যানেল চেয়ারম্যানকে না জানিয়ে এবং ইউপি সদস্যদের অবহিত না করেই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল আউয়াল।

১৭ জুলাই ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্মারক নং ০৫.৪৩.৬৪০০.১০৯.০১.০২৩.২৪-৪২৭ অনুযায়ী বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদকে সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরপরই ক্ষোভ প্রকাশ করেন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা।

প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সুষ্ঠুভাবে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার ভাষ্য, “আমাদের কিছু না জানিয়ে প্রশাসক নিয়োগ দিয়ে আমাদের মর্যাদাহানিকর অবস্থায় ফেলা হয়েছে। এটি জনপ্রতিনিধিত্ব ও স্থানীয় সরকার ব্যবস্থার প্রতি স্পষ্ট অবজ্ঞা।”

৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, “আমরা যাঁরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে পরিষদে কাজ করছি, তাঁদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া হলো। এটা স্থানীয় সরকার ব্যবস্থার পুরোপুরি অপমান।”

৪ নং ওয়ার্ডের মেম্বার আনিসুর রহমান বলেন, “সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পরিষদ পরিচালনায় যথেষ্ট দক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখেছেন। অথচ তাঁকে পাশ কাটিয়ে, পরিষদের কাউকে কিছু না জানিয়ে এই নিয়োগ চরম অন্যায়।”

৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহানাজ বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে জনপ্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসনিকভাবে একজন বাইরের কর্মকর্তাকে বসানো হলে আমাদের অবস্থান কোথায়? আমরা কি শুধুই নামমাত্র প্রতিনিধিত্ব করবো? এটা জনপ্রজাতন্ত্রের পরিপন্থী।”

বিষয়টি নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি’র কার্যালয়ে তাঁর সাথে কথা হলে তিনি জানান, “এই নিয়োগ আমি দিইনি। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ডিসি স্যার নিয়োগ দিয়েছেন।”

অন্যদিকে মুঠোফোনে জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ব্যক্তির নাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে প্রস্তাব পাই, সেই মোতাবেক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউপি সংশ্লিষ্ট কাউকে বা প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান এটা আমাদের বিষয় নয়।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। জনপ্রতিনিধিরা মনে করছেন, এই সিদ্ধান্তে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং স্থানীয় প্রতিনিধিত্বের মূল্যায়ন প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নির্বাচিত প্রতিনিধি থাকাকালীন হঠাৎ করে প্রশাসক নিয়োগ জনগণের রায়ে আঘাত হানে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং জনপ্রতিনিধিদের ভূমিকা ক্ষুণ্ণ হয়।

বিষয়টি ইতোমধ্যেই উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। জনপ্রতিনিধিরা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সম্প্রতি একটি মামলায় জড়িয়ে পড়েন। তাকে গত ২৬ জুন পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকেই ইউনিয়ন পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park