1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলের বিভীষিকাময় দিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

সম্পাদকীয়,

রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের নীতিনির্ধারকদের পরিকল্পনাগত ব্যর্থতা ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতার নগ্ন উদাহরণ। কোমলমতি শিক্ষার্থীদের সামনে ঘটে যাওয়া এই ভয়ংকর দৃশ্য কেবল তাদের মানসিক ভারসাম্য নষ্ট করেনি, বরং গোটা জাতিকে নাড়া দিয়েছে।

বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের মাঠে বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষক নিহত হন এবং প্রশিক্ষণার্থী গুরুতর আহত হন। ভাগ্যের জোরে বড় ধরণের প্রাণহানি না হলেও এর ভয়াবহতা প্রশ্নাতীত। এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই “দুর্ভাগ্যজনক ঘটনা” হিসেবে পাশ কাটিয়ে যাওয়া যায় না।

প্রশাসনিক দায় এড়ানো যাবে না, প্রশিক্ষণ বিমানের ওড়ার রুট কীভাবে একটি ব্যস্ত আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠানঘন এলাকায় নির্ধারণ করা হলো, এ প্রশ্ন আজ জনমনে তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছে। সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAAB), বাংলাদেশ ফ্লাইং একাডেমি ও স্থানীয় প্রশাসনের কেউই কি বিষয়টি আঁচ করতে পারেননি? বিশেষত একটি স্কুলের উপর দিয়ে নিয়মিত প্রশিক্ষণ বিমান ওড়ার অনুমতি দেওয়া হয়েছে কেন? এ দায় বিমান বাহিনী, প্রতিরক্ষামন্ত্রণালয় সংশ্লিষ্টরা এড়াতে পারে না। এঘটনায় প্রকৃতপক্ষে কতজন নিহত হয়েছে সেই সংখ্যা জাতি এখনও জানতে পারেনি। এখন তো রাজনৈতিক কোনও দল ক্ষমতায় নেই, তাই নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশে কোনও কারচুপি করার কারণ দেখি না। এর সঠিক সংখ্যা প্রকাশ করে জনমনে তৈরী বিভ্রান্তি দূর করা সরকারের দায়িত্ব।

শুধু যান্ত্রিক ত্রুটি বলেই দায় সারা যাবে না। এটি গভীরভাবে নীতিগত ও কৌশলগত ভুলের ফল। দুর্ঘটনার মূল কারণ নির্ধারণ করতে হলে অবশ্যই শীর্ষপর্যায়ের একটি নিরপেক্ষ ও বিশেষজ্ঞ-সমন্বিত তদন্ত কমিটি গঠন করতে হবে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য: একটি অবহেলিত বিষয় এই ভয়ংকর অভিজ্ঞতার সরাসরি শিকার হয়েছে শিশুরা, যাদের অনেকে এখনো আতঙ্কে স্কুলে ফিরতে চাচ্ছে না। অনাকাঙ্ক্ষিত, সহিংস দৃশ্য তাদের শৈশব স্মৃতিতে স্থায়ী ক্ষত তৈরি করতে পারে। সুতরাং এখনই স্কুল পর্যায়ে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানীদের মাধ্যমে মানসিক কাউন্সেলিং চালু করা জরুরি। অভিভাবক ও শিক্ষকদের সচেতন করাও প্রয়োজন, যেন তারা শিশুদের পাশে থেকে তাদের আতঙ্ক কাটাতে সহায়তা করেন।

পরামর্শ ও করণীয়ঃ

এই ঘটনায় আমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরছি, যা ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হতে পারে:

১. স্বচ্ছ তদন্ত ও দায় নির্ধারণ: ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ ও দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

২. নতুন বিমান চলাচল নীতিমালা: ঘনবসতিপূর্ণ ও শিক্ষাপ্রতিষ্ঠানঘন এলাকায় প্রশিক্ষণ বিমান ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

৩. উড়োজাহাজ নিরাপত্তা জোরদার: প্রশিক্ষণে ব্যবহৃত পুরোনো ও ত্রুটিপূর্ণ বিমান অবিলম্বে বাতিল করতে হবে। নতুন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে।

৪. মনোসামাজিক সুরক্ষা ব্যবস্থা: ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি কাউন্সেলিং এবং তাদের অভিভাবকদের জন্য সহায়ক পরামর্শ কার্যক্রম চালু করতে হবে।

৫. ক্ষতিপূরণ ও পুনর্বাসন: নিহত ও আহতদের যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

৬. শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ: রাজধানীর সব স্কুল-কলেজের জন্য আলাদা নিরাপত্তা মানদণ্ড নির্ধারণ করে প্রয়োগ নিশ্চিত করতে হবে।

শেষ কথা হচ্ছে, একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার শিক্ষার্থীদের হাত ধরে। তাদের নিরাপত্তার বিষয়ে অবহেলা মানে ভবিষ্যতের সম্ভাবনার পথে বাধা সৃষ্টি করা। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আমরা এখনও অনেক ক্ষেত্রেই উদাসীন। এখনই সময়, দায়সারা তদন্ত নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণের। সুশাসনের অন্যতম সূচক হলো নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। এই ঘটনায় সেটির চরম ব্যত্যয় ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনই কার্যকর সিদ্ধান্ত না নেয়, তবে পরবর্তী বিপর্যয় হয়তো আরও ভয়াবহ হবে।

✍️ সম্পাদক গণ সংবাদ

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park