1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁর খোলা বাজারে দেদারছে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস গাছের চারা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দেশে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সরকার এই গাছ রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে। এই গাছগুলো মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে যা মাটির আর্দ্রতা কমিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে। তাই পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে এখনো দেদারছে নওগাঁর ১১টি উপজেলার বিভিন্ন খোলা বাজার ও হাটে বিক্রি হচ্ছে এই গাছগুলো। এছাড়া বর্তমানে বর্ষা মৌসুম চলার কারণে এই সব গাছগুলো রোপনও অব্যাহত রয়েছে। সরকারের পরবর্তি নিদের্শনা না থাকায় এবং প্রশাসনের সঠিক নজরদারী না থাকার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

সম্প্রতি সরকারের নিদের্শনা মোতাবেক সারা দেশেই নার্সারীগুলোতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস করেছে কৃষি বিভাগ। তারই ধারাবাকিতায় নওগাঁর ১১টি উপজেলায় কৃষি পূর্নবাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা উৎপাদনকারী বেসরকারি/ব্যক্তি মালিকানা নার্সারী মালিকদের ক্ষতিপূরণ বাবদ পূর্নবাসন কর্মসূচির আওতায় আকাশমনি ও ইউক্যালিপটাস চারা কেটে ধ্বংস করা হয়। কিন্তু খোলা বাজারগুলোতে প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় এবং কৃষি বিভাগের সঠিক পর্যবেক্ষণ না থাকার কারণে নওগাঁর হাট ও বাজারগুলোতে দেদারছে বিক্রি হচ্ছে এই ক্ষতিকর গাছগুলো।

জেলার রাণীনগর উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুরে গিয়ে দেখা যায় বিক্রি হচ্ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের বড় বড় চারা। হাটে আসা উপজেলার বিভিন্ন এলাকার নার্সারী মালিকরা জানান সরকারের ঘোষণার অনেক আগে থেকেই তারা নার্সারীগুলোতে হাজার হাজার ইউক্যালিপটাস গাছের চারা বড় করেছে। উপজেলার সকল নার্সারী মালিকরা সরকারের কাছ থেকে প্রণোদনা পাননি। তাই সেই চারাগুলো বিক্রি না করলে তারা অনেক লোকসানে পড়ে যাবেন। যার কারণে তারা বাধ্য হয়েই ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছেন।

আবাদুপুকর হাটে গাছের চারা কিনতে আসা উপজেলার শিয়লা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ মানুষই এই গাছগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না। আর এই গাছগুলো কোন প্রকারের যত্ন ছাড়াই দ্রুত বড় হয় বলে গাছগুলো বেশি রোপন করা হয়। যদি দেশের সকল নার্সারী মালিকদের আর্থিক প্রণোদনার আওতায় আনা হয়, কৃষি বিভাগের মাধ্যমে এই গাছগুলোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করা হয় এবং প্রশাসনের সঠিক নজরদারী অব্যাহত রাখা হয় তাহলে সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে দ্রুতই আলোর মুখ দেখবে বলে তিনি মনে করেন।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন বলেন সরকারের নিদের্শনা মোতাবেক উপজেলার চারজন নার্সারী মালিকদের আর্থিক প্রণোদনার আওতায় এনে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। কিন্তু হাটগুলোতে বিক্রি হওয়া ইউক্যালিপটাস গাছের চারা সম্পর্কে কোন নিদের্শনা তাদের কাছে আসেনি। এই বিষয়ে পরবর্তিতে সরকারের পক্ষ থেকে যে নিদের্শনা পাবেন তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park