
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
অবৈধ দখলে থাকা নওগাঁর রাণীনগরের পারইল হাটের অভ্যন্তরের সবজি শেড মুক্ত করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান এমন অভিযান পরিচালনা করেন। এ সময় পারইল ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান পারইল হাটের ভেতরে স্বল্প আয়ের মানুষের জন্য নির্মিত সবজি শেড লোহার বেড়া দিয়ে অবৈধভাবে দখল করে রাখা আছে মর্মে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সরেজমিনে খোঁজ খবর নিতে বলেন। একদিন সরেজমিনে এসে দখলদারদেরকে এই বিষয়ে সতর্ক করা হয়। তখন তাদের কিছুদিন সময় দিলেও তারা ওই স্থান থেকে তাদের সরঞ্জাম সরিয়ে নেয়নি।
পুনরায় এমন অভিযোগ পেলে আবার সরেজমিনে এসে যারা দখল করে রেখেছে তারা কি মূল শেড দখলে রেখেছে জানতে চাইলে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। এরপর শেডে অবৈধ ভাবে স্থাপন করা স্টীলের খাচা সকলের উপস্থিতিতে খুলে ফেলা হয়। শুধু পারইল হাটেই নয় উপজেলার যেকোন এলাকায় এই ধরণের অবৈধ দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply