1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

শীতার্তদের দ্বারে দ্বারে শীতবস্ত্র নিয়ে ইউএনও মোহাইমেনা শারমীন 

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের দাপট। শীত মৌসুমে এই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১৫ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। অপরদিকে উত্তরের হিমেল হাওয়া শীতের সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এতে করে গরম কাপড়ের অভাবে চরম বেকায়দায় পড়েছে শীতার্ত মানুষরা বিশেষ করে ছিন্নমূল, ভবঘুরে, নিম্ম আয়ের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শিশু সদনের শিশুরা।

 

জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার শীতার্ত মানুষদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উপহার হিসেবে গরম কাপড় (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

 

মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আল মাদ্রাসাতুল কাশেমিয়া বায়তুল ইসলাম কওমীয়া মাদ্রাসা ও শিশু সদনে ১০৫টি, রাণীনগর বাজার দারুল উলুম শিশু সদনে ২২টি ও বিষ্ণপুর মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ ২৫টি কম্বল বিতরণ করা হয়। এরপর রাণীনগর রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল ও ভবঘুরে মানুষদের মাঝেও গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাণীনগর বাজারে থাকা বিভিন্ন শ্রেণিপেশার নিম্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়। যতদিন শীতের দাপট অব্যাহত থাকবে ততদিন প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বিতরণ কার্যক্রমের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালকুদার উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান জেলার শীতার্ত মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ গরম কাপড় (কম্বল) মজুত রয়েছে। শীতের দাপট শুরুর পর থেকে নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের উপজেলার শীতার্ত ছিন্নমূল, হরিজন পল্লী, ভবঘুরে ও নিম্ম আয়ের শীতার্তদের খুজে খুজে বের করে তাদের মাঝে সরকারের শীতবস্ত্র পৌছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠানরাও জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে শীতবস্ত্র হস্তান্তর করেছে। তাই জেলার শীতার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র মজুত রয়েছে। যতদিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে ততদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park