
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা সরকার ও তার সহযোগীদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, যেসব অপরাধ এখন ঘটছে, ১৯৭১ সালের পাক হানাদাররাও এমন জঘন্যতা করেনি।
মঙ্গলবার রাজধানীতে ‘জুলাই গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, “মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা, এ ধরনের নৃশংসতা ১৯৭১ সালেও দেখা যায়নি।
তিনি আশ্বস্ত করেন, এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারের আমলেই হবে এবং এমনভাবে প্রমাণ রাখা হবে যাতে ভবিষ্যতে কেউ এ বিচার ধামাচাপা দিতে না পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন সচিব শেখ আবু তাহের। শেষে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ তথ্যচিত্র প্রদর্শন ও দোয়ার আয়োজন করা হয়।
Leave a Reply