
মোঃ রাশিদুল ইসলাম , মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে রবিবার বিকেলে শ্রীপুর পুরাতন বাজার খাদ্য গুদামের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান জোয়াদ্দার আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাসউদ্দীন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান,উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply