
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার নাজিরপুর গ্রামে মোবাইল ব্যবহারে বাধা দেওয়ায় অভিমানে গ্যাস বড়ি খেয়ে প্রাণ হারিয়েছে ফারিহা তাছনিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী।
ফারিহা মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, পড়াশোনার ফাঁকে অতিরিক্ত মোবাইল ব্যবহার ও চ্যাটিংয়ের কারণে বুধবার সন্ধ্যায় মা শম্পা বেগম মেয়েকে বকাঝকা করেন। বিদেশে থাকা বাবাও মোবাইল ব্যবহারে নিষেধ করেছিলেন। এতে মনঃক্ষুণ্ন হয়ে ফারিহা বাড়িতে রাখা আলুর বস্তা থেকে গ্যাস বড়ি খেয়ে ফেলে। পরে তীব্র পেটব্যথা শুরু হলে সাথীদের বিষয়টি জানায়। দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হঠাৎ মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন মা শম্পা বেগম। স্থানীয়রা জানান, শোকের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।
খবর পেয়ে বদলগাছী থানার ওসি মো. আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম বলেন, “ফারিহা তাছনিম মেধাবী ছাত্রী ছিল। ক্লাসে তার রোল ছিল ৯। তার এমন মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর।
Leave a Reply