
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। পূজার্চনা, প্রসাদ বিতরণসহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলাজুড়ে জন্মাষ্টমী উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। জেলার বিভিন্ন মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার বেলা ১২ টায় উৎসব উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথিরা ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মের শতশত ভক্তবৃন্ধ অংশ নেয়।
এর আগে মন্দির প্রাঙ্গনে অলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক কাওছার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অলোক সাহা।
মদোন মোহন আখড়াবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, পূজা ফ্রন্টের নেতা বিষ্ণুপদ ধর।
Leave a Reply