1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁর রক্তদহবিলকে ঘিরে বিএমডিএ’র যত পরিকল্পনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা সংবাদদাতা:

নওগাঁ ও বগুড়া জেলার মধ্যে অবস্থিত ঐতিহাসিক রক্তদহবিল। এই বিলকে ঘিরে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক হালিরও বেশি উন্নয়ন পরিকল্পনা। রক্তদহবিল খনন, বিলের চারপাশ দিয়ে পর্যটকদের চলাচলের জন্য রাস্তা, নৌকার সহজ যাতায়াত পথ সৃষ্টি করা, চারপাশ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন, বিলের সকল সংযোগখাল খনন করাসহ নানা পরিকল্পনার কথা জানিয়েছেন নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা।

নওগাঁর পার্শ্ববর্তি রক্তদহবিলের তীরবর্তি বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের সন্তান প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা। রক্তদহবিলের সঙ্গে মিলেমিশে বড় হয়েছেন তিনি। তিনি গত এপ্রিল মাসের ১০তারিখে নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। খননের মাধ্যমে রক্তদহবিলের হারিয়ে যাওয়া যৌবনকে পুনরায় ফিরিয়ে এনে বিলকে ঘিরে ইকোপার্ক তৈরির পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি শুরু করেছেন রেজা।

ইতিমধ্যই তিনি পরিকল্পনার গ্রহণের সকল প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন। এছাড়া পুরো বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকবান্ধব করে হয়রানী ও ভোগান্তি মুক্ত হিসেবে নতুন বাংলাদেশে নতুন করে বিনির্মাণ করতে চান। ইতিমধ্যই জেলার বিভিন্ন উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ অফিসের সংশ্লিষ্ট কিছু ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করেছেন।

নওগাঁ বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম রেজা জানান রক্তদহবিল শুধু এই অঞ্চলের নয় পুরো বাংলাদেশের সম্পদ। কিন্তু বছরের পর বছর বিলটি খনন না করা, বিলের সংযোগ খালগুলো খনন না করা, বিলের চারপাশের বাঁধ দিয়ে পরিবেশ ও পাখিবান্ধব গাছ রোপন না করা, কচুরিপানা অপনারণের সহজ পথ বন্ধ হয়ে যাওয়ায়, বিল ও বিলকে ঘিরে সঠিক পরিকল্পনা গ্রহণ না করায় ঐতিহ্যবাহী বিলটি বর্তমানে তার যৌবন হারিয়ে ফেলেছে। বর্তমানে বিলে আগের মতো আর মাছ থাকে না। একসময় এই বিল থেকে মাছ আহরন করে জীবিকা নির্বাহ করেছে শত শত জেলে পরিবার। বিলের সঙ্গে লাগানো আবরার বিলও খনন না করার কারণে সেটিও তার যৌবন হারিয়ে ফেলেছে। এছাড়া বছরের পর বছর রাজনৈতিক যাতাকলে পৃষ্ঠ হয়ে হাজার হাজার হেক্টর জমির রক্তদহবিলটি বর্তমানে তেমন উপকারে আসছে না। অথচ সময়পযোগি সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে পারলে এই বিলকে ঘিরে এই অঞ্চলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। বর্তমানে যে সংখ্যক পর্যটক রক্তদহ বিল, পাখি পল্লীর সৌন্দর্য উপভোগ করতে আসছেন তখন বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো রক্তদহবিল এলাকাটিও এক আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে সুপরিচিতি লাভ করতে সক্ষম হবে। এতে করে পর্যটকদের আগমনে পাল্টে যাবে এই অঞ্চলের দৃশ্যপট।

এছাড়া নওগাঁর ১১টি উপজেলার বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষকে শতভাগ স্ব স্ব এলাকার কৃষক ও সেবা প্রত্যাশীদের উপকারে আনায়নে তিনি বদ্ধ পরিকর। একজন কৃষক কেন বরেন্দ্র থেকে সুবিধা নিতে এসে ঘুষ দিবেন, কেন হয়রানী আর ভোগান্তির শিকার হবেন। এই দপ্তরের প্রতিটি লোক কৃষক থেকে শুরু করে সুবিধা নিতে আসা প্রত্যকের জন্য একজন নিবেদিত সেবক হিসেবে তা দায়িত্ব পালন করতে বাধ্য। তাই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব দপ্তরের সকল বিভাগকে স্বচ্ছ করতে যা যা করণীয় সেগুলো বাস্তবায়নে তিনি অঙ্গিকারবদ্ধ। প্রতিটি সেবা প্রত্যাশীদের নিয়মের মধ্য থেকে তাদের নায্য সেবা প্রতিটি বরেন্দ্র অফিস থেকে বুঝিয়ে নেওয়ার অনুরোধ জানান। এই সেবা নিতে এসে যদি কোন ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে প্রথমে নিয়মের মধ্যে থেকে প্রতিবাদ করা এবং সর্বশেষ বিষয়টি যদি সম্মানজনক ভাবে শেষ না হয় সেক্ষেত্রে বিষয়টি তাকে জানানোর অনুরোধ জানান।

 

এই অঞ্চলে বছরের পর বছর ধরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে তিনি নওগাঁয় তার কর্মকালের সময় সেই দুর্নামের বেড়াজাল থেকে মুক্ত করার চেস্টা অব্যাহত রাখবেন। এছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে যতগুলো বরেন্দ্রের অর্ন্তভুক্ত খালগুলো রয়েছে সেগুলো সংস্কার করার মাধ্যমে কৃষক ও পরিবেশবান্ধব করতে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন। বরেন্দ্র অফিসের যে কোন অনিয়ম, দুর্নীতি আর হয়রানী কিংবা ভোগান্তির বিষয়ে সঠিক তথ্যাদিসহ সরাসরি তাকে অবগত করতে তিনি জেলাবাসীর প্রতি আহ্বান জানান। বরেন্দ্র অফিস হবে প্রতিটি সেবা প্রত্যাশীদের জন্য একটি আস্থা ও বিশ্বাসের সেবা কেন্দ্র। এই প্রত্যয় বুকে ও মনে ধারণ করে কাজের মাধ্যমে বাস্তবায়ন করে তিনি এলাকার সন্তান হিসেবে নওগাঁবাসীর হৃদয়ে স্থান করে নেওয়ার আশা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park