1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পাটকেল ঘাটা তালার যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা!

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পঠিত

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীমকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাতে পাশের ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার সংলগ্ন নিজ বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। শামীম (৩৮) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের শেখ আব্দুল গফ্ফার মাষ্টারের ছেলে। সে দীর্ঘ বছর ধরে ১৮ মাইল বাজার এলাকায় মায়ের সাথে স্ত্রীসহ বসবাস করতো।

নিহত শামীমের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ২/৩জন যুবক তাদের বাড়িতে আসে। এসময় তারা শামীমকে বাড়ির নির্মাণাধীন ৩য় তলায় ডেকে নিয়ে যে কোনও এক সময়ে জবাই করে লাশ রেখে পালিয়ে যায়। সে সময়ে শামীমের স্ত্রী ও মা দ্বিতীয় তলায় ছিল। গভীর রাতে স্বামীকে না পেয়ে ৩য় তলায় খুঁজতে গেলে জবাই করা মৃত দেহ দেখতে পায়। এসময় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটালো সে বিষয়ে তিনি কিছু বলতে পারেনি।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ডুুমরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখে।
এদিকে, যুবদল নেতা শামীম নিহত হবার খবর ছড়িয়ে পড়লে এনিয়ে তালায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। একাধিক সূত্র জানায়, শামীমের পিতা ও মাতা উভয়ে প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে শামীম বেপরোয়া চলাচল করতো। পিতা-মাতার একমাত্র সন্তান হওয়ায় তাকে তার পরিবার নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। সে সময়ে শামীম নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়া সহ এলাকায় চুরি, মাদক ব্যবসা ও মাদক সেবনে জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। বিএনপি সরকার চলে যাবার পর চুরি ও মাদক সহ বিভিন্ন মামলায় জেল খাটার পর শামীম এলাকা ছাড়ে। এর মধ্যে সে ইসলাম ধর্ম ত্যাগ করে টাকার লোভে খ্রীষ্টান ধর্ম (ঈসায়ী মজলিস) গ্রহন করার পর থেকে এলাকার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শামীমের পিতা পুনরায় বিয়ে করে বর্তমানে খুলনায় বসবাস করেন এবং শামীম তার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মা, স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান (১২) কে নিয়ে বিগত ১০/১২ বছর ধরে আঠারোমাইল বাজারে বাড়ি করে বসবাস করে। এই বাড়িতে বিভিন্ন সময়ে অজ্ঞাত মাদকসেবীদের নিয়ে শামীম মাদক সেবন করতো বলে একটি সূত্র জানিয়েছে। মাদক সেবন ও বিক্রি সংক্রান্ত বিরোধে যুবদল নেতা শামীম খুন হতে পারে বলে সূত্র দাবী করছে।
এবিষয়ে তালা থানার ওসি মো. মাইনউদ্দীন বলেন, নিহত শামীম তার মায়ের সাথে ১০ বছর ধরে ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বসবাস করতো। তার হত্যার বিষয়ে ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park