1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিক ভাবে নওগাঁর মাঠে ফিরলো ঐতিহ্যবাহী ভলিবল খেলা

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

এক সময় দেশজুড়ে সুনাম ছিলো নওগাঁর ভলিবল দলের। ১৯৯৪-৯৫-৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলো নওগাঁ ভলিবল দল। এরপর থেকে নানা কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে ভলিবলের মাঠ থেকে হারিয়ে যায় নওগাঁর ভলিবল দল। আবার নতুন করে এই ভলিবলের খেলাকে নওগাঁর বুকে ফিরে আনার লক্ষ্যে শুরু হয়েছে জুলাই স্মৃতি ভলিবল টুর্ণামেন্ট। এমন টুর্ণামেন্ট অব্যাহত থাকলে বর্তমান প্রজন্ম ভলিবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং আগামীর জন্য নওগাঁর তৃণমূল থেকে মেধাবী ভলিবল খেলোয়ার উঠে আসবে এমনটিই আশা করছেন আয়োজকরা।

 

সূতে জানা নব্বই দশক জুড়ে দেশব্যাপী নওগাঁর ভলিবল দলের সুনাম ছিলো। নব্বইদশকের শেষের দিকে এসে নানা অজানা কারণে ভলিবলের মাঠ থেকে হারিয়ে যায় নওগাঁর ভলিবল দল। এক সময়ের মাঠ কাঁপানো নওগাঁর ভলিবল খেলোয়াররা জীবিকার তাগিদে পেশা বদল করতে বাধ্য হোন। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে নতুন করে মাঠে ফিরিয়ে আনতে এবং যুব সমাজকে খেলামুখি করতে উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। ইতিমধ্যেই তিনি প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন। তারই ধারাবাহিকতায় হারিয়ে যাওয়া এক সময়ের নওগাঁর ঐতিহ্যবাহী ভলিবল খেলাকে নতুন করে মাঠে গড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। গত পহেলা আগস্ট এই টুর্ণামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। বর্তমানে আবহাওয়া ভালো থাকায় সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের ঐতিহ্যবাহী নওযোয়ান মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হয়েছে এই ভলিবল টুর্ণামেন্ট।

 

প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খেলাপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ৫টি উপজেলা, দুইটি স্থানীয় ক্লাব ও ১টি বিজিবি দল অংশ গ্রহণ করছে। আগামী ৫ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ভলিবল দল ২-০ সেটে রাণীনগর উপজেলা ভলিবল দলকে হারিয়ে বিজয়ী হয়।

 

এসময় মাঠে খেলা দেখতে আসা দর্শক এমদাদুল ইসলাম, আমিনুল ইসলাম টুটুলসহ অন্যরা জানান বহুবছর পর নওগাঁর মাঠে ভলিবল খেলা দেখে খুবই ভালো লাগছে। নওগাঁর মাঠ থেকে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাকে নিয়মিত করে বর্তমান ও নতুন প্রজন্মকে এই ভলিবল খেলার প্রতি আগ্রহী করার নানা পদক্ষেপ গ্রহণ করতে এবং এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আয়োজকদের সুদৃষ্টি কামনা করেছেন দর্শকরা।

 

খেলতে আসা খেলোয়াররা জানান শীতের সময় বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন এলাকায় শখের বসে এই খেলাটি হয়ে থাকে। কিন্তু এক সময় এই খেলা নওগাঁর মুখকে উজ্জ্বল করেছিলো। কিন্তু পরবর্তি সময়ে নানা কারণে ও পৃষ্ঠপোষকতার অভাবে মাঠ থেকে হারিয়ে যায় এই খেলা। যেহেতু আবার নতুন করে এই খেলাকে মাঠে গড়ানো হয়েছে এমন ধারাবাহিকতা যেন অব্যাহত রাখা হয় আয়োজকদের কাছে এমনটিই দাবী তাদের।

 

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল জানান একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সুস্থ্য-সবল যুব সমাজের কোন বিকল্প নেই। দীর্ঘদিন পুষ্ঠপোষকতার অভাবে নওগাঁর ক্রীড়াঙ্গন ঝিমিয়ে পড়েছিলো। যুবকরা খেলা ছেড়ে মাদক ও মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। আগের মতো আর যুবক ও কিশোরদের খোলা মাঠে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় না। নওগাঁর হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে পুনরায় মাঠে ফেরানো এবং নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামীর বাংলাদেশের জন্য জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের জন্য নওগাঁর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়ারদের খুজে বের আনতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই বহুবছর পর প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপের আয়োজনের মাধ্যমে অনেকগুলো মেধাবী ফুটবল খেলোয়ারকে বের করে আনা হয়েছে। তেমনি ভাবে মেধাবী ভলিবল খেলোয়ারদের খুজে বের করে আনতে বহুবছর পর ভলিবল টুর্ণামেন্ট শুরু করা হয়েছে। নওগাঁর ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করে তুলতে ও জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগতায় নওগাঁর নেতৃত্ব প্রদানকারীদের বের করে আনতে আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এই প্রধান কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park