1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভুয়া এনজিও’র নামে প্রতারণার অভিযোগে জনগণের হাতে আটক মূলহোতা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

মশিউর রহমান খান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

০৩ সেপ্টেম্বর’২৫ইং জয়পুরহাটের কালাইয়ে ‘যমুনা ফাউন্ডেশন’ নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । এ চক্রের প্রধান মোস্তাফিজুর রহমানকে জনগণ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এমন এক চঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে “যমুনা ফাউন্ডেশন” নামক চক্রের বেশ কয়েকজ সদস্য মোসলেমগঞ্জ বাজার এলাকায় ঢুকে কিছু জনপ্রিয় ব্যক্তিদের টার্গেট করে পরিচিত হয়। পরে সোমবার তারা মোসলেমগঞ্জ বাজারের সুপরিচিত ব্যক্তির বাড়িতে অফিস আছে নাম করে বিভিন্ন গ্রামে কম সুদে কৃষি, খামার এবং প্রবাসী লোনসহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে বেশ কিছু গ্রাহকদের নিকট থেকে ৫ হাজার থেকে শুরু করে ১৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। মঙ্গলবার সকাল ১০ টায় টাকা দেওয়া গ্রাহকেরা তাদের দেওয়া ঠিকানায় আসেন। পরে তারা বাজারের বেশকিছু ব্যক্তিদের ‘যমুনা ফাউন্ডেশন’ নামক এনজিও’র কথা জিজ্ঞাসা করলে  স্থানীয়রা এনজিও’র বিষয়টি জানতে পারে। সন্দেহ হলে স্থানীয় কিছু লোকজন তাদের দিয়ে টাকা হাতিয়ে নেওয়া ওই এনজিও’র এক ব্যক্তিকে ফোন দিয়ে ঠিকানা নিয়ে স্থানীয় এক সাংবাদিকসহ সেখানে যান। তখন তাদের এনজিও বিষয়ে তথ্য জানতে চাইলে বারবার প্রশ্ন এড়িয়ে যায়। একপর্যায়ে তারা সকলে কৌশলে পালিয়ে গেলেও ওই ভুয়া এনজিও’র মূলহোতা মোস্তাফিজুর রহমানকে জনগণ আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন।

ভুক্তভোগী পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার কচুয়া পানিতলা গ্রামের নিলুফা, লাবনি ও আরফিন বলেন, গত সোমবার “যমুনা ফাউন্ডেশন’ এনজিওর নাম করে তিনজন আমাদের গ্রামে ঢুকে এবং তারা তিনজন প্রবাসীকে ৩৩ হাজার টাকা সুদে ৩ লক্ষ টাকা লোন দিবে। তাদের কথা শুনে টাকার চাহিদা থাকায় তখনই আমরা ৩ জন ১০ হাজার করে টাকা দিই। মঙ্গলবার সকালে তাদের অফিসে এসে স্থানীয় ব্যক্তিদের প্রশ্নের সম্মুখীন হলে যথাযথ উত্তর না দিতে পারায় কৌশলে তারা পালিয়ে যায়। অমরা গরীব মানুষ এখন তাদের বিদেশ পাঠাব কি করে?  উদয়পুর ইউনিয়নের বিনইল গ্রামের শফিকুল বলেন, “যমুনা ফাউন্ডেশন” এনজিওর লোকজন মোসলেমগঞ্জ বাজারের রনির বাড়িতে অফিস ভাড়া নিয়েছে বললে তাদের প্রতি আমার আস্থা আসে। তাদের এনজিও সম্পর্কে আমাকে অনেক কিছু বললে আমি তাদের কথায় রাজি হয়ে ১৭ হাজার ৫শ’ টাকা দেই। পরদিন সকালে এসে শুনি এরা একটি প্রতারক চক্র। আমি এদের শাস্তির দাবি করছি। এনজিওর বাসার মালিক রনি বলেন, তারা আমার সাথেও প্রতারণা করেছে। ভাড়া নেওয়ার নাম করে তারা আমার কাছে আসে। তখন ভাড়া দেওয়ার কথা হলেও কাগজ পত্র না থাকায় চুক্তিপত্র হয়নি। পরে তাদের প্রধান কর্মকর্তা পরিচয়ে ভাড়া বিষয়ে রাতে আমাকে ফোন দেই মঙ্গলবার তার উপস্থিতিতে চুক্তিপত্র সম্পন্ন করবে বলে। সকালে এনজিও ভুয়া হিসেবে প্রমাণিত হলে দেখি আটককৃত যে ব্যক্তি আগে আমার এখানে এনজিওর ম্যানেজার হিসেবে পরিচয় দিয়েছিলো আর ফোনে প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিল মোবাইল নাম্বার যাচাই করে দেখা যায় একই ব্যক্তি। এতে মনে হচ্ছে আটককৃত ব্যক্তিই মূল হোতা।

সাংবাদিক তানজির আহম্মেদ সাকিব বলেন, সকালে পানিতলা থেকে ২ ভ্যান লোক এসে আমাকে যমুনা ফাউন্ডেশন এনজিওর কথা বলে। আমি চিনতে না পারায় এবং আদের কথায় সন্দেহ হওয়ায় তাদের সাথে আমি ওই এনজিও অফিসে যাই। সেখানে তাদের সাথে কথা বললে যথাযথ উত্তর দিতে না পারলে কৌশলে কয়েকজন পালিয়ে যায় এবং তাদের একজনকে আটক করা সম্ভব হয়।

সাবেক স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, তারা যমুনা ফাউন্ডেশন এনজিওর মাধ্যমে ঋণ দেওয়ার নাম করে আমার গ্রাম থেকে ৪/৫ জনের এনআইডি ও টাকা নিয়েছে এটা আমরা জানতে পেরে অফিসে এসে দেখি এটা একটি ভুয়া এনজিও। পরে সেখানে স্থানীয়দের সহায়তায় মোস্তাফিজুর রহমান নামের একজনকে ধরা গেলেও বাকিরা সব পালিয়ে যায়। উদয়পুর ইউপি সদস্য নুরনবী বলেন, ভুয়া একজন এনজিও কর্মকর্তাকে আটক করা হয়েছে জানতে পেরে পরিষদে আসি। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করলে জানতে পারি তাদের অধিকাংশ ব্যক্তিদের জেলা গোপালগঞ্জ এবং সে হাবিব নামের একজন কর্মকর্তার অধীনে এখানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানান। পরে তার মোবাইল ফোন থেকে তার কর্মকর্তার মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পাই।  তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমি কালাই থানার ওসি’র সাথে কথা বললে তিনি ঝামেলাই না গিয়ে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দিতে বললে আমি ইউএনও মহোদয়ের নিকট যোগাযোগ করি। ইউএনও তাকে তার জিম্মায় দিতে বললে আমি তাকে ইউএনও’র জিম্মায় দিয়ে আসি।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, জনগণ যাকে আটক করেছে তাকে টাকা দিয়েছে এমন কাউকে আমি পাইনি এবং কেউ তার বিরুদ্ধে মামলা করতে রাজি নয়। তাকে কেউ টাকা দিয়েছে কিনা এজন্য আমি ওই ইউনিয়ন পরিষদ এলাকায় মাইকিং এর ব্যবস্থা করেছিলাম। তারপরও কাউকে পাইনি। পরে আটককৃত ব্যক্তি যে উপজেলা থেকে এসেছে সেই উপজেলার ইউএনও কে আমি  বিষয়টি জানিয়েছি। কেউ মামলা করতে রাজি না থাকায় তার পরিবারের লোকজন আসলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park