1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁয় তারুণ্যের উৎসবের প্রীতি ফুটবল ম্যাচে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ছুটির দিনে মনোরম পরিবেশে নওগাঁসহ আশেপাশের সকল বয়সের কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

 

৯০মিনিটের খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল ও বগুড়া জেলা দল। খেলায় টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বগুড়া জেলা দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও কেউ কাজে লাগাতে না পারায় নওগাঁ জেলা দলকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় বগুড়া জেলা দল।

 

ম্যাচে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন ও খেলা শেষে বিজয়ী-বিজিত দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার ও ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া নওগাঁ ও বগুড়ার জাতীয় ফুটবল দলের সাবেক খোলোয়ার, দুই জেলার ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, তারুণ্যের উৎসব ও জাতীয় চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা। তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব। নওগাঁর হারিয়ে যাওয়া খেলাধুলাকে মাঠে ফিরিয়ে আনার প্রচেস্টা মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে শেষ হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, ভলিবল টুর্ণামেন্ট এবং অন্যান্য ইভেন্টগুলো দর্শকদের খেলার মাঠের দিকে আকৃষ্ট করছে। নওগাঁর হারিয়ে যাওয়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলার আয়োজন অব্যাহত রেখেছে।

 

তিনি আরো বলেন প্রীতি ম্যাচে নওগাঁ জেলা বনাম বগুড়া জেলা দলের ফুটবলে নওগাঁ জেলা দল পাঁচটি গোল হজম করেছে। তবে খেলা দেখতে ও খেলোয়ারদের উৎসাহ দিতে দর্শকদের কোন কার্পণ্য ছিল না। এটিই হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনের সৌন্দর্য। আমরা আমাদের সামর্থ্য জানতে পারলাম। আমাদের ছেলেরা যে খারাপ খেলেছে সেটি বলার সুযোগ নেই। পুরো সময় কয়েকবার তারা শতভাগ গোলের সুযোগকে কাজে লাগাতে পারেনি পক্ষান্তরে বগুড়া জেলা দল ষাট শতাংশ চান্সকে শতভাগ চান্সে রূপান্তরিত করেছে। এখানে আমাদের অনেক শেখার বিষয় ছিল। প্রথমত দলগত অনুশীলনের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করলাম। দ্বিতীয়তঃ খেলাধুলার ক্ষেত্রে শেষ পর্যন্ত জয়ের প্রেরণা নিয়ে খেলার প্রয়োজনীয়তা এবং সর্বশেষ খেলোয়ারদের মধ্যে ব্যক্তি স্বার্থের চেয়ে দলগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তা। বগুড়া জেলা দল প্রতিনিয়ত একসঙ্গে প্র্যাকটিস করে। তাদের মধ্যে দলীয় স্পিরিট বেশী ছিলো। তবে তাদের তুলনায় আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় বেশী ছিলো। ম্যাচ খেলার অভ্যাস কম থাকায় আমাদের ছেলেরা হয়তো ভালো করেনি কিন্তু আমি নিশ্চিত কয়েকটা ম্যাচ খেললেই আমাদের ছেলেরা দেশের যে কোনো জেলাকে হারাতে পারবে ইনশাআল্লাহ। সবাই নওগাঁ জেলা দলের সাথে থাকুন। ফুটবল অঙ্গনে নওগাঁর বিজয় অতি সন্নিকটে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park