1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে কাগজে কলমে রাস্তা, বাস্তবে নেই কোনো রাস্তা! টাকা আত্মসাৎ; দুর্ভোগে সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে টি.আর প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের নামে বরাদ্দকৃত ১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কাগজে কলমে রাস্তা দেখানো হলেও বাস্তবে নেই কোনো রাস্তা। ফলে গুচ্ছগ্রামের বাসিন্দারা বছরের পর বছর যাতায়াতের চরম ভোগান্তি পোহাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রামের) রাস্তা সংস্কারের জন্য ২০২৩-২০২৪ অর্থ বছরে টি.আর প্রকল্পের আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। উক্ত বরাদ্দের টাকায় রাস্তার কোনও কাজ না করেই টাকা ভাগাভাগি করে নেন প্রকল্পের দায়িত্বশীলরা।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, গুচ্ছগ্রামের মানুষ ঘর পাওয়ার পর থেকেই যাতায়াতের জন্য কোনো রাস্তা পাননি। একাধিক ভুক্তভোগী জানান, আমরা এসিল্যান্ড ও ইউএনও সাহেবকে জানিয়েছিলাম, তারা রাস্তা করে দেবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও রাস্তার কোনো কাজ হয়নি। এই প্রথম আপনাদের মাধ্যমে জানতে পারলাম আমাদের গুচ্ছগ্রামের রাস্তা সংস্কারের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং রাস্তার কাজও হয়েছে। কিন্তু বাস্তবে এখানে রাস্তার কোনও কাজই হয়নি। এমনকি এই আড়াই বছরে কোনও মেম্বার বা চেয়ারম্যান এখানে আসেনি। এখনও আমরা অন্যের জমির উপর দিয়ে চলাচল করছি। তাতেও একটু বৃষ্টি হলে হাঁটুসম পানি জমে এবং কাদা হয়, চলাচলে ব্যাপক সমস্যা হয়। সম্প্রতি জমির মালিকরা সতর্ক করেছেন তাদের জমির উপর দিয়ে যাতায়াত করতে দিবেন না। বাসিন্দারা বলেন, জমির মালিকরা তাদের জায়গা ঘিরে দিলে আমরা যাতায়াতের রাস্তা পাবো না এবং চরম বেকায়দায় পড়তে হবে। তাদের যাতায়াতের জন্য অবিলম্বে একটি রাস্তা করে দেওয়ার দাবী জানিয়েছেন গুচ্ছগ্রামবাসী।

 

প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি মেম্বার মো. আজিমুদ্দীন (ডাঙ্গর) নিজেই ৭৫ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, সেই টাকা থেকে কিছুটা মাটি কাটা হয়েছিল। স্থানীয়দের বাধার মুখে শেষ পর্যন্ত কাজটি সমাপ্ত করা যায়নি। তাহলে টাকা কি হলো অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে চেয়ারম্যান সাহেব বলতে পারবে এবং সাক্ষাতে আসেন কথা হবে, আমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।

আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন বলেন, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজ শুরু করা হয়ছিল। কিন্তু স্থানীয় লোকজনের বাধার মুখে কাজটি শেষ করা যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, আমি এখানে যোগদানের অনেক আগেই এই কাজ হয়েছে। এব্যাপারে আমি তেমন কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। কাজটি যেহেতু আমার যোগদানের পূর্বের তাই এবিষয়ে আমার কোনও মন্তব্য নাই।

গ্রামবাসীসহ সচেতন মহলের প্রশ্ন, রাস্তার নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও উন্নয়নের সুফল আমরা পাচ্ছি না, এই টাকাগুলো আসলে কার পকেটে গেছে? তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী বলে জানান তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park