
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর বদলগাছী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালমান হোসেন (২৭) কে মাদক সেবনের দায়ে আটক করা হযেছে। এ ঘটনায় বদলগাছী থানায় মাদক সেবন আইনে একটি মামলা হয়েছে। আটককৃত সালমানকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন উপজেলার আধাইপুর ইউপি’র সেনপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বদলগাছী থানার সাব ইন্সপেক্টর (এসআই) মনিরুজ্জামান জানান, ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় হাঁপানিয়া বাশবাগানে থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে উচ্চস্বরে গান-বাজনা করার পাশাপাশি সালমান পিকনিক স্পষ্টের অদূরেই মাদক সেবন করছিল। এসময় আমার সঙ্গীয় ফোর্স তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী জানান, গত রাতে বদলগাছীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কোনও মাদক কারবারী এবং মাদক সেবনকারীকে কোনও প্রকার ছাড় দেওয়া হবে না এবং কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দেওয়া হবে না।
Leave a Reply