1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগরে শিক্ষার্থীদের সাইকেল গ্যারেজ ভেঙ্গে দোকান ঘর নির্মাণ ॥ ক্ষুদ্ধ শিক্ষার্থী-স্থানীয়রা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরের পারইল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের গ্যারেজ ভেঙ্গে দোকান ঘর নির্মাণের বিষয় নিয়ে চলছে নানা নাটকীয়তা। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যে দফায় দফায় চলছে অভিযোগ দাখিল ও সংবাদ সম্মেলন।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় পারইল উচ্চ বিদ্যালয়ের প্রবেশের মুখে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিনের ছাউনির বাহন রাখার স্থান। বহুবছর ধরে ওই স্থানটি গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকার অনেক দূরবর্তি শিক্ষার্থীরা তাদের চলাচলের বাহন হিসেবে বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে এসে ওই গ্যারেজে রেখে পাঠগ্রহণ শেষে আবার বাড়ি ফিরে। সম্প্রতি শিক্ষার্থী ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা গ্যারেজের শিক্ষার্থীদের সাইকেল রাখার ছোট্ট স্থানটি ভেঙ্গে বহিরাগতদের ভাড়া প্রদানের লক্ষ্যে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করে। শুরু হয় একাধিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব। বিষয়টি উপজেলা প্রশাসন জানান পর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তিতে জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ে গিয়ে অবৈধ ভাবে গ্যারেজ বন্ধ করে দোকান ঘর নির্মাণ করার বিষয়ে কথা বলতে গেলে বিক্ষুদ্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নির্মাণকৃত ঘরের কিছু অংশ ভেঙ্গে ফেলে। এরই জের ধরে প্রধান শিক্ষককে বিভিন্ন সময়ে হুমকি-ধামকী প্রদান এবং ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দোকান ঘর ভেঙ্গে ফেলা হয়েছে এমন অভিযোগ এনে গত ১২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করেন। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

 

বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আসওয়াদ মাহমুদ শুভ, আদনান সাকিলসহ অনেকেই জানায় স্কুলের শিক্ষার্থীদের সাইকেল রাখার গ্যারেজ ভেঙ্গে অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করায় তারা সাইকেল নিয়ে স্কুলে আসতে পারছে না। প্রতিদিন ভ্যান ভাড়া করে তাদের স্কুলে আসতে হচ্ছে। এমন হটকারী সিদ্ধান্তে চরম বিড়ম্বনায় পড়েছে স্কুলে আসা দূরবর্তি শিক্ষার্থীরা বিশেষ করে যারা বাইসাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করে। অথচ গ্যারেজে শিক্ষকদের মোটরসাইকেল রাখার স্থান অক্ষত রাখা হয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল বান্ধব নয় বলে তার বিরুদ্ধে নানা অভিযোগের কথা জানায় শিক্ষার্থীরা।

 

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক বিপ্লব হোসেনসহ অনেকেই জানান প্রায় বিশ বছর আগে রাস্তা সংলগ্ন স্থানের স্কুলের জায়গায় দোকান ঘর নির্মাণ করা হয়েছে। হঠাৎ করে স্কুলে শিক্ষার্থীদের সাইকেল রাখার গ্যারেজের স্থানে ছোট্ট একটি দোকান ঘর নির্মাণে বাঁধা দিলেও কর্তৃপক্ষরা তা উপেক্ষা করে জোরপূর্বক নির্মাণ কাজ শুরু করে। এতে কওে দূরবর্তি শিক্ষার্থীরা সাইকেল এনে স্কুলের কোথায় রাখবে? অধিকাংশ শিক্ষার্থীসহ স্থানীয়রা বাঁধা দিয়েও কোন লাভ হয়নি। ফোন রিসিভ না করা, স্কুলে সেবা নিতে আসা মানুষদের সঙ্গে ভালো আচরণ না করাসহ প্রধান শিক্ষকের নানা সমস্যা রয়েছে। বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল পরিচালনা করার ক্ষেত্রে একজন অযোগ্য শিক্ষক বলে মন্তব্য করেন এই অভিভাবক।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার মো: জাহিদুর ইসলাম জানান ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সমস্যার শেষ নেই। এমনতেই স্কুলের ভিতরে শিক্ষার্থীদের সমাবেশ করার জায়গা নেই এর উপর আবার শিক্ষার্থীদের সাইকেল রাখার জায়গায় অবৈধ ভাবে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে যদি এমন জঘন্য কাজের প্রতিবাদ করা অন্যায় হয় তাহলে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়দের কাছে গোপনে বিভিন্ন মাদক জাতীয় পণ্য বিক্রি করে আসছে তাহলে সেই কাজটি কতটুকু বৈধ। তার নেতৃত্বে নয় তার উপস্থিতি টের পেয়ে স্কুলের বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা নির্মাণকৃত দোকান ঘরের কিছু অংশ ভেঙ্গে ফেলেছে। এই বিষয়কে কেন্দ্র করে সরেজমিনে পরিদর্শন না করে মিথ্যে অভিযোগের ভিত্তিতে তাকে জড়িয়ে যে মিথ্যে সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপল চন্দ্র সাহা জানান তিনি গত বছরের অক্টোবর মাসের ৩১তারিখে দায়িত্ব গ্রহণ করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি স্কুলের স্বার্থে গ্যারেজের কিছু অংশ ভেঙ্গে দোকান ঘর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলে সে অনুপাতে কাজ চলছিলো। বিষয়টি ইউএনও স্যার জানার পর নিষেধ করায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। কিন্তু চেয়ারম্যান জাহিদুর তার দলবল নিয়ে এসে স্কুলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দোকান ঘরের কিছু অংশ ভেঙ্গে দেয়। এছাড়া চেয়ারম্যান একাধিকবার তাকে বিভিন্ন হুমকি-ধামকী প্রদান করাসহ বিভিন্ন অভিযোগ এনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য জাতীয় পণ্য বিক্রি ও ক্যাসিনো খেলার অভিযোগসহ নানা অভিযোগ তিনি অস্বীকার করেন।

 

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম জানান স্কুলের স্বার্থে কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে দোকান ঘর নির্মাণ শুরু করা হলে ইউএনও স্যার নিষেধ করার পর তা বন্ধ রাখা হয়েছে। পরবর্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। দোকান ঘর ভাঙচুরের সময় তিনি উপস্থিত ছিলেন না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিষয়টি জানার পর তিনি দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। দোকান ঘর নির্মাণ না করে সেখানে শিক্ষার্থীদের বাহন রাখার জায়গায় পুনরায় নির্মাণ করা এবং তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park