1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

শেষ হলো রাণীনগরের শতবছরের ঐতিহ্যবাহী গ্রামীণ “বয়লাগাড়ী” মেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ “বয়লাগাড়ী” মেলা শুক্রবার শেষ হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে পারইল ইউনিয়নের বিলকৃষ্ণপুর গ্রামের উন্মুক্ত মাঠে পাঁচদিন ব্যাপী এই মেলা শুরু হয়েছিলো। অত্র অঞ্চলের মানুষরা বছর শেষে এই বয়লাগাড়ী মেলাকে ঘিরে বাড়িতে আনেন মেয়ে-জামাইকে। মেলার কারণে অত্র অঞ্চলের প্রতিটি বাড়িতে উৎসবের ধূম পড়ে যায়। মেলা প্রাঙ্গন ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

 

মেলার শুরুর দিনের দুপুর থেকেই নানা বয়সের মানুষ দল বেধে মেলায় আসেন। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে নানা জাতের বড় বড় মাছ। সন্ধ্যার কিছু আগে এই মেলার মাছ পট্টিতে বিভিন্ন আকারের মাছ কেনার ধূম পরে যায়। বড় আকারের রুই-কাতলা মাছ ৪শ’ থেকে ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হয়। এবার মেলায় ১৬কেজি ওজনের কাতল মাছ দেখা গেছে। কয়েক হাজার মণ মাছ বিক্রি হয় এই মেলায়। মেলায় এসে একটি মাছ না কিনলে মেলার আনন্দ থেকে বঞ্চিত হওয়া বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা।

 

মেলার আরেক বিশেষ আকর্ষন হচ্ছে মেলার পরদিন বউ মেলা। বউ মেলায় শুধু মেয়ে ও জামাইদের আগমন ঘঠে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন প্রকারের মিষ্টির পসরা নিয়ে বসা মিষ্টির দোকান মেলার অন্যতম আরেকটি আকর্ষন। মেলায় আসা প্রতিটি মিষ্টির দোকানীরা দুইদিনে ৩০ লাখ টাকার বেশি টাকার মিষ্টি বিক্রি করেন বলে জানা গেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে বর্তমানে মেলায় অনেক নতুন দোকানও স্থান পায়। মেলায় বড়দের পাশাপাশি ছোটদের জন্যও নাগর দোলাসহ বিভিন্ন ধরণের রাইড স্থান পায়। এছাড়া ফার্নিচার সামগ্রীর দোকান, ছোটদের খেলনার দোকান, চুরি ফিতার দোকানসহ হারিয়ে যাওয়া গ্রামীণ বিভিন্ন পণ্যের সামগ্রীর দোকানপাট বসে।

 

মেলাতে আসা উপজেলার কাটরাশাইন গ্রামের জামাই আজিজুল হক জানান, আমি এই মেলায় প্রতি বছরই আসি। মেলা থেকে এবার ৪শ’টাকা দরে ৬কেজি ওজনের কাতল মাছ কিনেছি। মেলার পরিবেশ অনেক ভালো। এতোবড় মেলায় এখন পর্যন্ত বড় ধরণের মারামারির ঘটনা ঘটেনি। এই মেলা হচ্ছে এই অঞ্চলের মানুষের কাছে একটি সুস্থ্য ধারার বিনোদনের নাম।

 

মেলা কমিটির সাধারণ সম্পাদক টুকু বলেন ঐতিহ্যবাহী এই মেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেলার সকল কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করে আসছি। মেলা থেকে যে অর্থ আয় হয় সেই অর্থ অত্র অঞ্চলের গরীব মানুষদের চিকিৎসা সহায়তায়, গরীব-অসহায় মানুষদের মেয়ের বিয়ের খরচ হিসেবে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকল্পে ব্যয় করা হয়। এছাড়া বর্তমান যান্ত্রিক জীবনে এই অঞ্চলের মানুষদের একটু সুস্থ্য বিনোদন দেবার লক্ষে মেলার ধারাবাহিকতা রক্ষা করে আসা হচ্ছে। এই মেলায় এখন পর্যন্ত কোন প্রকারের জুয়া থেকে শুরু করে অনৈতিক কোন কাজকে স্থান দেয়া হয়নি এবং যতদিন এই মেলা অনুষ্ঠিত হবে ততদিন ওই সকল অবৈধ আয়োজন মেলায় আসতে দেয়া হবে না।

 

মেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান বাচ্চু জানান, প্রায় শতাধিক বছর আগে বিলকৃষ্ণপুর গ্রামের মাঠে একটি গাড়ী (ছোট্ট পুকুর) ছিলো যার নাম “বয়লাগাড়ী”। ওই গাড়ীর পাশে একটি বটগাছ ছিলো। সেই বটগাছের নিচে পৌষ পার্বন উপলক্ষে পৌষ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে স্বল্প পরিসরে মেলা বসতো। দিন যতই যায় ততই মেলার পরিসর বৃদ্ধি পেতে শুরু করে। এক সময় আমাদের বাপ-দাদারা এই মেলা পরিচালনা করতেন। তারই ধারাবাহিকতায় এখন আমরা হাল ধরে আছি। এক সময় চাহিদার ভিত্তিতে জায়গার স্বল্পতার কারণে বয়লাগাড়ীর পাশের এই বিলকৃষ্ণপুর মাঠের খোলা স্থানে মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিন যতই যাচ্ছে ততই মেলার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই অঞ্চলের মানুষরা প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন। এই মেলাকে ঘিরে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ নানা সম্পর্কের আত্মীয়-স্বজনদের আগমন ঘটে। উৎসবের আমেজে ভরে ওঠে চারপাশ।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এই অঞ্চলের শতবছরের ঐতিহ্য হচ্ছে বয়লাগাড়ীর মেলা। মেলাটি যেন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় সেই জন্য মেলা পরিচালনার জন্য স্থানীয় কমিটির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয়েছিলো। মেলা চলাকালীন সময়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মেলার পরিবেশ উৎসবমুখর ও শান্তিপূর্ণ ছিলো।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park