1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নিয়ম ভেঙে দীর্ঘ ৫ বছর একই কর্মস্থলে ডাঃ রোকসানা হ্যাপি

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

ডাঃ রোকসানা হ্যাপি স্বাস্থ্য কর্মকর্তা পদে কর্মরত আছেন নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর উপজেলা ‌স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করেন তিনি।

দুই-চার বছর নয়, ৫ বছরেরও বেশি সময় একই কর্মস্থলে বহাল তিনি। যদিও নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধান তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না।তাঁর বদলির আদেশ হওয়ার পরেও তিনি অদৃশ্য শক্তির কারণে আজও একই স্থানে রয়ে গেছেন।

 

শুধু তাই নয়, ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বদলি হলেও তিনি এখনো একই কর্মস্থলে কর্মরত রয়েছেন।

 

তার সিন্ডিকেট এতটাই শক্তিশালী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তিনি আছেন বহাল তবিয়তে। তিনি

বিসিএস ক্যাডার না হয়েও পরিচয় দেন একজন বিসিএস হিসেবে।

প্রথম শ্রেণির একজন কর্মকর্তার এমন কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে। অনেকেই বলছেন,তিনি এখন যদি বদলি হন তবে তাঁর তো এ পদ থাকবে না এই জন্যই তিনি ডান হাত বাম হাত করে এখনো বহাল । তিনি ফ্যাসিস্ট সরকারের আমল থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মত অপকর্মে জড়িয়ে পড়েন। বিশেষ করে পতিত স্বৈরাচার হাসিনার শাসনামলে এই পদে অধিষ্ঠিত হন।তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছ টেন্ডার ছাড়া কেটে বিক্রি করে আত্মসাৎ করে।দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে জেনেরেটর নষ্ট অবস্থায় রয়েছে।নামমাত্র মেরামত করে তা কয়েক দিন পর আবার নষ্ট হয়ে যায়। সেই জেনেরেটর মেরামতের খরচও তিনি নয় ছয় করেন।স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম মুয়াজ্জিনের জন্য চাঁদা নেওয়া হয় চাকুরীর ধরণ অনুযায়ী ২০০ থেকে ৪০০ টাকা কিন্তু ইমাম কে দেওয়া হয় ৭ হাজার এবং মুয়াজ্জিনকে দেওয়া হয় দেড় হাজার সদস্য যদি হয় ১৫০জন আর টাকা যায় কই।সরকারি গাড়ী নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার সহ নানা অনিয়ম।যা দুদক তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

 

স্থানীয়রা বলছেন, একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় ডাঃ রোকসানা হ্যাপি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কয়েকজন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। অনিয়মকে নিয়মে পরিণত করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গড়ে তুলেছেন ‘একচেটিয়া রাজত্ব’। উপজেলা স্বাস্থ্য বিভাগ তার কাছে জিম্মি। তাকে কেউ বদলি করানোর ক্ষমতা রাখে না উল্লেখ করে রোকসানা হ্যাপি প্রায়ই দম্ভোক্তি করেন বলে জানিয়েছেন তার একাধিক সহকর্মী। আর এতে করে রোকসানা হ্যাপির অনিয়মগুলো দেখার পরও সহকর্মীরা চুপ থাকেন।

 

এগুলো বিষয়ে জানতে চাইলে ডাঃ রোকসানা হ্যাপি সব কিছু অস্বীকার করে বিষয় গুলো এড়িয়ে যান।

 

এ বিষয় গুলে একাধিক বার নওগাঁর সিভিল সার্জনকে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

পুনরায় নওগাঁ সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park