1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পুরস্কৃত হলো নওগাঁর শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় দ্বিতীয়বারের মতো শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি. এম. এ. মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলার ১১টি উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

জেলার সকল বাসিন্দাদের সার্বিক সহযোগিতায় কোনও প্রকারের বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলতি বছর জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌর সভার মোট ৭৯৯টি পূজামণ্ডপে সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় উৎসবের আমেজ শেষ হওয়ার আগেই জেলার শ্রেষ্ঠ পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার ১১টি উপজেলার ১১টি পূজামণ্ডপকে প্রথম, ১১টি পূজামণ্ডপকে দ্বিতীয় ও ১১টি পূজামণ্ডপকে তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পূজা ব্যবস্থাপনায় অসামান্য কৃতিত্বের জন্য জেলার সদর, বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করায় জেলার ১১টি উপজেলার ৩৩টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবার নওগাঁয় সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকৃত জেলার ১১টি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দরা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তী হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই এবার জেলার সকল ধর্মের ও সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছি। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালো ভাবে সম্পন্ন করার পেছনে যে সকল কর্মকর্তা ও পূজামণ্ডপের নেতৃবৃন্দের অক্লান্ত ভূমিকা রয়েছে সেই সব মানুষগুলোকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান। আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park