1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

রাণীনগর পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

ঐতিহ্যবাহী নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধার বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, অর্থ-আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ নানা বিষয় তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্র-শিক্ষক-জনতা ঐক্য পরিষদ। এছাড়াও সম্প্রতি ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

সোমবার থেকে শুরু করা প্রচার মাইকের মাধ্যমে ব্যতিক্রমী লিফলেট বিতরণ কার্যক্রম মঙ্গলবারও অব্যাহত রাখা হয়। এদিন সকালে স্কুলের আশেপাশের জনমুখর মোড়গুলো, কালীবাড়ি বাজার, বিএনপির মোড়সহ উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোয় অবস্থানরত পথচারী, সাধারণ মানুষ ও অভিভাবকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। যতদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হচ্ছে এবং নতুন যোগ্য প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়ে স্কুলের সুন্দর পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা না হচ্ছে ততদিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান ছাত্র-শিক্ষক-জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

অভিযোগ সূত্রে জানা, ১৯৩৭সালে প্রতিষ্ঠিত স্কুলটি অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। কিন্তু ধারাবাহিক ভাবে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ব্যক্তিগত প্রাইভেট যুদ্ধ, শিক্ষকদের অভ্যন্তরীণ গ্রুপিং ও দ্বন্দ্ব এবং রাজনৈতিক যাঁতাকলে পিষ্ঠ হয়ে পাঠদানের সুন্দর পরিবেশ নষ্ট হওয়ার মধ্যদিয়ে আজ বিদ্যাপিঠটি তার সুনাম হারিয়ে ফেলেছে। বছরের পর বছর চলে আসা এমন নানা অনৈতিক কর্মকান্ডের কারণে অভিভাবকরাও তাদের সন্তানদের স্কুলে ভর্তি না করিয়ে মুখ ফিরে নিচ্ছেন। ফলে এমন নাজেহাল অবস্থা থেকে আদর্শ বিদ্যাপিঠটিকে মুক্ত করতে উপজেলার সচেতন মহল নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। দিন দিন উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়লেও রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কমেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতি, অদক্ষতা, স্বেচ্ছাচারিতা ও অতিরিক্ত ফি আদায় করাসহ নানা অনিয়ম আর দুর্নীতিতে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।

এছাড়া গত ৫ আগস্টের পর নানা কৌশলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন ধর্ম বিষয়ের (ইসলাম) সহকারি শিক্ষক আব্দুস সোবহান মৃধা। এরপর থেকে পছন্দমাফিক অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তিনি জড়িয়ে পড়েন অনিয়ম-দুর্নীতি ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ অর্থ আত্মসাত ও নানা অপকর্মেও সঙ্গে। স্বেচ্ছাচারিতা ও অদক্ষতার কারণে বিদ্যালয়ের সরকারী, বেসরকারী উন্নয়নের বরাদ্দকৃত অর্থ যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, সেশন ফি, ক্রীড়া ফি ও জরিমানা টাকা বিধি বহির্ভূতভাবে অধিকাংশ রশিদবিহীন আদায় করেন তিনি। সেশন ফি বিভিন্ন খাতওয়ারী অর্থ ব্যয় না করে গুটিকয়েক শিক্ষকদের সঙ্গে নিয়ে নিজেই আত্মসাৎ করে চলেছেন। এছাড়া বিদ্যালয় চলাকালীন সময়ের অধিকাংশ সময় উপস্থিত না থাকাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

ছাত্র-শিক্ষক-জনতা ঐক্য পরিষদের সদস্য ও অভিভাবক মাহমুদুর রহমান মধু, গোলাম মোস্তফা, পাভেল রহমানসহ অনেকেই বলেন, বছরের পর বছর ধরে এই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকরা নিজেদের ইচ্ছে মাফিক চলাচল করেন। ফলে স্কুলের শিক্ষার পরিবেশ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণে শিক্ষার মান শূণ্যের কোঠায় চলে এসেছে। আগামীর আন্দোলনের কার্যক্রমগুলোয় সকল শ্রেণিপেশার মানুষের শতভাগ অংশগ্রহণ করার নিমিত্তে শিক্ষকের অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রচার মাইকের মাধ্যমে ব্যতিক্রমী এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। এছাড়া আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও প্রদান করেছি। দ্রুত এসব অভিযোগের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়টিতে পাঠদানের সুন্দর পরিবেশ ফিরিয়ে না আনা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। ষড়যন্ত্রমূলক ভাবে একটি পক্ষ আমাকে সামাজিক ভাবে হেয় করতেই এমন কর্মকান্ড শুরু করেছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে যথা নিয়মে বিদ্যালয় চালিয়ে আসছি। এছাড়া অভিযোগে ভিত্তিতে আমার কাছে যে জবাব চাওয়া হয়েছিলো তা যথাযথ ভাবে প্রদান করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি মোহাইমেনা শারমীন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তার কাছ থেকে লিখিত জবাব চাওয়া হয়েছে। আর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park