
আলমগীর পাঠান, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
বাংলাদেশ এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী ফোরাম বেলাব উপজেলা শাখা, জেলা-নরসিংদী শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ (১৩ অক্টোবর) সোমবার সকাল ১১ টায়
উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
মানববন্ধন শেষে বক্তারা জানান হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে অনির্দিষ্ট কালের জন্য স্কুলের সকল কার্যক্রম বন্ধ করে বৃহৎ পরিসরে আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষক নেতারা।
বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল বলেন, আমরা শিক্ষকের উপর হামলার বিচারের দাবিতে ক্রমান্বয়ে এগিয়ে যাবো। প্রাথমিক পর্যায়ে আজকের এই আন্দোলন।“শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।
এই সময় উপস্থিত ছিলেন বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বারৈচা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালিব,এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন সরকার,দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিছ মিয়া,ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির,লক্ষীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, চারাবাগ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন্নাহার, চর-আমলাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাসুদ,বটেশ্বর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক’সহ প্রমুখ।
Leave a Reply